বিনোদন

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

শুক্রবার থেকে (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’। প্রতিবছরের মতো এবারো আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়া বরাবরের মতো এবারও মেলাপ্রাঙ্গণ থেকে বের হবে ট্যাবলয়েড পত্রিকা ‘আনন্দ আলো বইমেলা প্রতিদিন’।

বুধবার দুপুরে চ্যানেল আইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আয়োজকরা। প্রতিবছর বইমেলাকে ঘিরে নানান আয়োজন নিয়ে মেলাপ্রাঙ্গণে হাজির হয় চ্যানেল আই। এবারের আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজনের আদ্যোপান্ত জানাতেই চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আইযেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, আইএফআইসি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি ও প্রযোজক আমিরুল ইসলাম, কবি ও প্রযোজক রাজু আলীম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অন্যান্য লেখক ও বিভিন্ন মিডিয়া থেকে আগত সংবাদকর্মীরা।

বইকে ঘিরে পাঠকের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সারাবছর ভাষার মাসেই অপেক্ষায় থাকেন লেখকরা। আর যারা দেশের বাইরে কিংবা মেলায় প্রতিদিন আসতে পারেন না তাদের কথা বিবেচনা করে চ্যানেল আই প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় বইমেলা সরাসরি সম্প্রচার করবে। এমনটাই জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আইবইমেলা সরাসরি আয়োজনের পাশাপাশি ভাষার মাসের পুরোটা জুড়ে আরো বেশকিছু আয়োজনের কথা তুলে ধরেন আয়োজকরা। এছাড়াও বইমেলা নিয়ে নানা স্মৃতিকথা শোনান কবি আসাদ চৌধুরী ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।

আসন্ন একুশে বইমেলা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বাংলা একডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুধু তাই নয়, এবারের বইমেলায় কী কী পরিবর্তন চোখে পড়বে সেই কথাও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন তিনি। মেলার পরিসর বাড়ানো সহ বাহ্যিক বেশকিছু জিনিষের পরিবর্তন দেখবে দর্শনার্থীরা। কড়া নিরাপত্তাসহ মেলায় বিদ্বেষপূর্ণ কোনো বই প্রকাশ পেলে সেটাও প্রতিহত করা হবে বলে জানান মহাপরিচালক।

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আইভাষার মাসে ইমপ্রেস টেলিফিল্মের ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’র মুক্তির কথা জানিয়ে, আনন্দ আলো বইমেলা প্রতিদিন বুলেটিনের প্রথম সংখ্যাটি বরাবরের মতো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার আশা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

ছবি: ওবায়দুল হক তুহিন

বিষয়:আইএফআইসি আমীরুল ইসলাম আসাদ চৌধুরী কবি চ্যানেল আই ফরিদুর রেজা সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…