চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় স্টল বণ্টনে বৈষম্যের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায়ে স্টল বণ্টন নীতির প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি প্রকাশনী। নিয়ম মেনে স্টল বরাদ্দ দেওয়া হয়নি বলে মনে করছেন তারা।

প্রকাশকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়ায় বড় প্রতিষ্ঠানগুলোকে বেশি বেশি সুযোগ সুবিধা দিয়ে বঞ্চিত করা হয়েছে সিন্ডিকেটের বাইরের ও নবীন প্রকাশনীদের। আগামী ১১ জানুয়ারির মধ্যে স্টল বণ্টন পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন প্রতিবাদকারী প্রকাশকরা। তা না হলে ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে।

বেহুলাবাংলা প্রকাশনীর স্বত্বাধিকারী চন্দন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বেহুলাবাংলা এ বছর দেড় শতাধিক বই প্রকাশ করছে। যেখানে বিনয় মজুমদার বিষয়ক প্রবন্ধ সমগ্র, মঈন চৌধুরীর দর্শন বিষয়ক রচনা সমগ্র, নির্মলেন্দু গুণের সাক্ষাৎকার সমগ্রের মতো হাজার পৃষ্ঠার বইও রয়েছে।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা নিয়ে ৭১টি উপন্যাস প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে বেহুলাবাংলা প্রকাশনী। এখন পর্যন্ত প্রকাশ করেছে দুই শতাধিক বই। সারাবছর বই প্রকাশের পাশাপাশি শুধু ২০১৭ সালের মেলাতেই ৮৩টি বই প্রকাশ করেছি আমরা। অথচ এত সংখ্যক বই প্রকাশের পরও এক ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হলো। স্টলে বই সাজিয়ে রাখাই হবে কষ্টসাধ্য।’

বেহুলাবাংলার প্রকাশক চন্দন চৌধুরী।

স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বাংলা একাডেমির পরিচালক ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আয়োজক কমিটি বিচার বিবেচনা করে যোগ্য প্রকাশনীকেই স্টল বরাদ্দ দিয়েছে। এক ইউনিট পেয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে, তিন ইউনিট চায়, সে ক্ষেত্রে কিছু বলার নেই। যেখানে এক ইউনিট পাওয়াই অনেক কষ্টের।’

খড়িমাটি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, প্রকাশনীটি এবারের মেলায় ৬৭টি বই প্রকাশ করেছে। যার মধ্যে বেশ কিছু বই উল্লেখযোগ্য। আছে অনুবাদের বইও। ৫০ টি বই থাকলেই যেখানে স্টল পাওয়ার নিয়ম সেখানে খড়িমাটিকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি।

টাপুরটুপুর প্রকাশনীর প্রকাশক অভিযোগ করে বলেন, ‘টাপুরটুপুর ছোটদের প্রকাশনী। এই প্রকাশনীরও অর্ধ শতাধিক বই রয়েছে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, মহাদেব সাহা, আখতার হুসেনদের বই থাকা সত্ত্বেও টাপুরটুপুরকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি।’

বইমেলা এখন সিন্ডিকেটের হাতে চলে গেছে অভিযোগ করে চন্দন চৌধুরী বলেন, তারুণ্য নির্ভর প্রকাশনাগুলো যেখানে ঠিক ভাবে স্টলের ইউনিট পাচ্ছে না, সেখানে মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ২৫টি করা হয়েছে। যদি নতুন স্টল বাড়ানোর জায়গা না থাকে কিভাবে ২৫টি প্যাভিলিয়ন করা হলো? বড় প্রকাশনীদের সুযোগ করে দিতে বাংলা একাডেমি অনেক উদার।

১৪ টি নতুন প্যাভিলিয়ন বৃদ্ধির বিষয়ে ড. জালাল আহমেদ বলেন, শুধু প্যাভিলিয়ন কেন, ইউনিটও তো বৃদ্ধি করা হয়েছে। গতবার ৯১টি নতুন স্টলের আবেদন ছিল। সেখান থেকে ২০টির মতো স্টল বরাদ্দ  দেওয়া হয়েছিল। এবার ৮৩টি নতুন স্টলের আবেদন করেছিলো। তাদের মধ্যে ২৪-২৫ টাকে স্টল দেওয়া হয়েছে। প্রতিবছরই স্টলের সংখ্যা বৃদ্ধি করা হয়। এবারও তাই করা হয়েছে।

ট্যাগ: অমর একুশ গ্রন্থমেলা-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌতিনহো বার্সায় যাওয়ায় চটেছেন নেইমার!

পরবর্তী

নোয়াখালীর স্কুলগুলোতে শিক্ষক সংকট

পরবর্তী
নোয়াখালী স্কুলে শিক্ষক সংকট

নোয়াখালীর স্কুলগুলোতে শিক্ষক সংকট

সাবেক সংসদ সদস্য

উন্নত চিকিৎসার জন্য সাবেক এমপি ইউসুফকে ঢাকায় আনা হয়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT