চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় সাকার মুস্তাফার গবেষণাগ্রন্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

শহরজুড়ে বইমেলার তোরজোড়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত জমে উঠছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। প্রতিদিনই যুক্ত হচ্ছে বহু সংখ্যক বই। এবারের বইমেলায় নিজের গবেষণাগ্রন্থ নিয়ে হাজির সাকার মুস্তাফা। তার বইয়ের নাম ‘নজরুলের শ্যামাসাধনা ও শ্যামাসঙ্গীত’।

বাংলাদেশে শ্যামাসাধনার উদ্ভব ক্রমবিকাশ, বর্তমান অবস্থা, নজরুলের শ্যামাভক্তির উৎস, আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত বক্তব্য বইটিতে তুলে ধরেছেন লেখক সাকার। নজরুল শ্যামাসাধক ছিলেন কি না, এবং সেই সাধনার স্বরূপ কেমন তার যৌক্তিক এবং প্রামাণিক ব্যাখা উপস্থাপিত হয়েছে বইটিতে।

এক্ষেত্রে লেখক মূল টেক্সটের পাশাপাশি নজরুল গবেষকদের মতামতকে বিবেচনায় এনেছেন। বইটির বিশেষ আকর্ষণ, লেখক শুধু চেয়ার-টেবিলে গবেষণাকে আবদ্ধ না রেখে ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে নতুন মাত্রা যোগ করেছেন নজরুল গবেষণায়। নজরুলের সমগ্র শ্যামাসঙ্গীতকেও এক মলাটে সংকলন করা হয়েছে বইটিতে।

লেখক জানান, নজরুলের শ্যামা বিষয়ক পূর্ণাঙ্গ এবং বিস্তারিত গবেষণা আগে হয়নি। সেদিক থেকেও বইটি কিছুটা ব্যতিক্রম।

লেখক সাকার মুস্তাফা বর্তমানে নজরুল বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে অধ্যাপনারত। বইটি নিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানের নামে কালী শব্দটা যুক্ত। যেমন: কালীবাড়ি, কালীগঞ্জ, কালিকাপুর। বিষয়টি আমাকে আকর্ষণ করে। আমি বিষয়টির আর্থসামাজিক প্রেক্ষাপট জানবার চেষ্টা করি। সেই সাথে নজরুল কেন শ্যামায় মুগ্ধ হলেন, তার একটি যৌক্তিক ব্যাখা অন্বেষণ করেছি। বইটি সাহিত্য, সংগীত এবং ফোকলোরের বিদ্যার্থীদের বিশেষ কৌতূহল মেটাবে।

সোহরাওয়ার্দী উদ্যানের ১৮ নম্বর স্টলের অন্বেষা প্রকাশনে পাওয়া যাবে ‘নজরুলের শ্যামাসাধনা ও শ্যামাসঙ্গীত’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুলবইমেলাবইমেলা ২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT