চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ব্যতিক্রমী মোশাররফ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

চলছে প্রাণের বইমেলা। যেখানে প্রতিদিন নতুন নতুন বই যোগ হচ্ছে। লেখকের আমন্ত্রণে নতুন বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত হতে দেখা যায় গণ্যমান্যদের। শুক্রবার নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর সেখানে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন এই অভিনেতা!

সাধারণত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা আসেন, তারা বইয়ের মোড়ক উন্মোচন করেই চলে যান। বই কেনেন কিনা এটা জানা যায় না। কিন্তু মোশাররফ করিম মোড়ক উন্মোচন করেই নগদে বই কিনে নিলেন। সঞ্চালক তখন বলে উঠলেন, ‘এটি একেবারেই ব্যতিক্রমী ঘটনা!’

নাট্য নির্মাতা সাজিন আহমেদ বাবুর লেখা প্রথম বই ‘যে মনে কারফিউ’। শুক্রবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করতে শত ব্যস্ততা ফেলে রাজপথের জ্যাম, টিএসসির ভিড় সবকিছু ঠেলে বই মেলায় হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুঁই করিম।

অন্যান্যের মধ্যে আরও ছিলেন অভিনেতা শহিদুল্লাহ সবুজ, নাট্যকার শফিকুল ইসলাম শান্তুনু, প্রকাশক তারিকুল ইসলাম রনি প্রমুখ।

সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচনের মঞ্চে দাঁড়িয়েই নির্মাতা সাজিন আহমেদের বই কিনে নেন মোশাররফ করিম। জনপ্রিয় এ অভিনেতা বলেন, সাজিন বাবু একজন ভালো নির্মাতা ও নাট্যকার। তার লেখার ভক্ত আগে থেকেই। সাতজন নাট্যকারের লেখা একটি বই আগে বেরিয়েছিল। সেখানে তার লেখা ছিল। এবার প্রথম এককভাবে লিখলো যে মনে কারফিউ।

মোশাররফ করিম বলেন, আমি জানিনা বইটির দাম কতো। তারপরেও মোড়ক উন্মোচনের মঞ্চে দাঁড়িয়ে আমি বইটি কিনতে চাই এবং কিনে নিলাম। বাবুর বইটির জন্য শুভকামনা থাকলো। তার লেখালিখির হাত আরও তরান্বিত হোক।

জুঁই করিমও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যে মনে কারফিউ’ বইটি আমি অবশ্যই পড়বো। আশা করছি, বই মেলায় অজস্র বইয়ের মধ্যেও এ বইটি পাঠক গ্রহণ করবেন।

মোশাররফ করিমকে নিয়ে একাধিক নাটক নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। তার নির্মাণে জনপ্রিয় এ অভিনেতার ‘কিড সোলাইমান’ নাটকটি বিশেষভাবে উল্লেখ্য।

‘যে মনে কারফিউ’ পাওয়া যাচ্ছে তাম্রলিপি প্রকাশনীতে, প্যাভিলিয়ন নাম্বার ১৭। সাজিন বাবু জানান, এক মনের সাথে একাধিক মনের দ্বন্দ্বের গল্প নিয়ে ‘যে মনে কারফিউ’ বইটি লিখেছি। মেলা ছাড়াও অনলাইনে রকমারি ডটকমে বইটি পাওয়া যাচ্ছে।

ট্যাগ: জুঁইবই মেলামোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির সমাবেশ আইন-আদালতের বিরুদ্ধে: তথ্যমন্ত্রী

পরবর্তী

পাকিস্তানে শিশুর যৌন নিপীড়ককে প্রকাশ্যে ফাঁসি দেয়ার প্রস্তাব পাস

পরবর্তী
প্রকাশ্যে ফাঁসি-শিশু নির্যাতন-ধর্ষণ

পাকিস্তানে শিশুর যৌন নিপীড়ককে প্রকাশ্যে ফাঁসি দেয়ার প্রস্তাব পাস

শাড়ি পছন্দ না হওয়ায় ভেঙে গেলো বিয়ে, পলাতক বর

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT