বিনোদন

বইমেলায় ‘ফাগুন হাওয়ায়’

বইমেলায় ‘ফাগুন হাওয়ায়’

অমর একুশে গ্রন্থমেলা শুধু মেলাই নয়, একটি উৎসবও। আর এই উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছিল ‘ফাগুন হাওয়ায়’ টিম। ২০ ফেব্রুয়ারি বুধবার বইমেলায় উপস্থিত হয়েছিলেন ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

ভাষা আন্দোলনকে ঘিরে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘ফাগুন হাওয়ায়’। দেশব্যাপী ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘অজ্ঞাতনামা’ খ্যাত নির্মাতা তৌকীর আহমেদ। ছবিটি মুক্তির পর দেশব্যাপী বেশ সাড়া ফেলছে, প্রশংসা করছেন সাধারণ দর্শকরাও।

বইমেলায় ‘ফাগুন হাওয়ায়’টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

বইমেলায় ‘ফাগুন হাওয়ায়’

বিষয়:তিশা তৌকীর আহমেদ ফাগুন হাওয়ায় বইমেলা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…