চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ‘পাঠকপ্রিয়’ মোশতাক আহমেদের ‘স্বপ্নস্বর্গ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

এই সময়ের অন্যতম কথাসাহিত্যিক মোশতাক আহমেদ। গত বছর বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী এ লেখক বরাবরের মতো এবারও তার পাঠকের জন্য হাজির হয়েছেন কতগুলো বিষয়ভিত্তিক বই নিয়ে। সায়েন্স ফিকশন, হরর, কিশোর গোয়েন্দা গল্প আর সাইকোলজি নিয়ে তিনি কলমের খেলা খেলতে বিশেষ পছন্দ করেন।

তবে, সব ছাপিয়ে এবার বইমেলায় এসেছে ‘স্বপ্নস্বর্গ’ বইটি। প্যারাসাইকোলজিধর্মী এই বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।

প্রকাশক সূত্রে জানা যায়, বইটির এখন পঞ্চম মুদ্রণ চলছে। গতবছর ‘ছায়াস্বর্গ দিয়ে বাজিমাত করা লেখক মোশতাক আহমেদ জানান, বেশ ক’বছর ধরেই তিনি প্যারাসাইকোলজি নিয়ে কাজ করছেন। আগের বইটি যারা পড়েছেন, তারা তো নতুন বইটি নিতে বইমেলায় আসছেনই, নতুনরাও সাহিত্যের এই বিশেয় শাখাটি নিয়ে পড়তে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।

বইয়ের কাহিনী আবর্তিত হয়েছে এক অজানা জগৎ নিয়ে। সে জগতের নাম স্বপ্নস্বর্গ। অজানা জগতের অজানা এক স্বর্গ। সেখানে কৃষ্ণচূড়ার ছায়ায় বসে আছে নীরব। পাশে শবনম। অপূর্ব সুন্দর শবনম, ভালোবাসার শবনম, ভালোলাগার শবনম। শবনমকে ছাড়া জীবনকে ভাবতে পারে না নীরব। কেনই বা পারবে? শবনমই তাকে সুস্থ করে তুলেছে, তাকে নতুন জীবন দিয়েছে, বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। তাই তো তার চিন্তা চেতনা, আবেগ ভালোবাসায় শুধুই শবনম। কিন্ত এ কি! আজ পৃথিবীর শবনম আর স্বপ্নস্বর্গের শবনমের মধ্যে এতো পার্থক্য কেন? মনে হচ্ছে অনেক অনেক কষ্ট শবনমের মনে? কী হয়েছে তার? প্রশ্ন করে জানতে চাইলে শবনম জানায়, স্বপ্নস্বর্গে আসতে তার বড় কষ্ট হয়, কারণ সে জীবিত। শুনে নীরব আশ্বস্ত হয়, এরকমই তো চায় সে। শবনম বার বার স্বপ্নস্বর্গে আসুক। কিন্তু কীভাবে আসবে? আসতে হলে তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু শবনম আত্মহত্যা করতে চায় না। তাহলে উপায়?

একমাত্র উপায় তাকে হত্যা করা। এদিকে স্বপ্নস্বর্গের সন্ধানে উঠে পড়ে লেগেছেন ডাক্তার তরফদার। কিন্তু স্বপ্নস্বর্গের সন্ধান তিনি পেলেন না। যা পেলেন, তা খুব ভয়ংকর। নীরবের বিরুদ্ধে তার আগের প্রেমিকা ফারিয়াকে হত্যার অভিযোগ রয়েছে। এখন নতুন পরিকল্পনা করছে নীরব। নিষ্ঠুর আর নির্মমভাবে হত্যা করবে শবনমকে। বার বার শবনমকে সতর্ক করে দিলেন ডাক্তার তরফদার। কিন্তু শবনম বিশ্বাস করল না ডাক্তার তরফদারের সতর্কবাণী, কারণ ততক্ষণে নীরবকে নিয়ে সে তার স্বপ্নের জাল বুনে ফেলেছে, নীরবই তার জীবনের সকল সুখ, শান্তি আর ভালোবাসা। এই নীরবকে সে কীভাবে অবিশ্বাস করবে? নীরব কী সত্যি শবনমকে স্বপ্নস্বর্গে নিয়ে যেতে পেরেছিল? নাকি করুণ পরিণতি বরণ করতে হয়েছিল মমতা আর ভালোবাসায় ভরা সবার প্রিয় শবনমকে?

এ রহস্যের সমাধান মিলবে স্বপ্নস্বর্গ বইটিতে। ১৬০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

এছাড়াও কথাসাহিত্যিক মোশতাক আহমেদের আরও কিছু বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গামা, রক্তনেশা, কানা দস্যু, খুলি বাবা, দূর গ্রহের নিগি, রোবটের যুগে ইত্যাদি। বইগুলো প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ, কথা প্রকাশ ও পাঞ্জেরি।

ট্যাগ: কথাসাহিত্যিকবাংলা একাডেমিমোশতাক আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাজিক ম্যানের হাতে ‘ম্যাজিক মোবাইল’

পরবর্তী

যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘ফাগুন হাওয়ায়’

পরবর্তী

যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘ফাগুন হাওয়ায়’

বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির ৫০ বছর

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT