শিল্প সাহিত্য

বইমেলায় অপরাধবিজ্ঞান শিক্ষার্থীর ‘হরতনের টেক্কা’

বইমেলায় অপরাধবিজ্ঞান শিক্ষার্থীর ‘হরতনের টেক্কা’

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বিজ্ঞান বিভাগের ছাত্র নীল অনির্বাণের “রোমান্টিক থ্রিলার” উপন্যাস হরতনের টেক্কা।

বিভিন্ন পত্র-পত্রিকায় বিচ্ছিন্নভাবে তার লেখা প্রকাশ হলেও, হরতনের টেক্কাই তার প্রথম সৃষ্টি। প্রথম দুইদিনেই তার হরতনের টেক্কা বেশ জনপ্রিয়তা পেয়েছে পাঠক মনে।

উপন্যাসের প্রধান চরিত্র রুদ্র খুবই সাধারণ ঘরানার ছেলে। অন্য দশটা মানুষের মতই সাধারণভাবেই চলছিল তার জীবন। হঠাৎ করেই তার এই সাধারণ জীবনে কালবৈশাখি ঝড়ের মত প্রবেশ করে অনিন্দ্য সুন্দরী নারী নবনী, সঙ্গে নিয়ে আসে একঝাঁক বিপদ।

রুদ্র পড়ে যায় তার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জের সামনে! কী করবে পরে রুদ্র? সে কি অতিক্রম করতে পারবে সেই বিপদ? ফিরে আসতে পারবে তার সেই স্বাভাবিক জীবনে? 

এমন সব কৌতূহল সৃষ্টি করেই,পাঠককে শেষ মুহূর্ত পর্যন্ত বইয়ের সাথে বেধে রাখবে,নীল অনির্বাণের হরতনের টেক্কা। পাওয়া যাচ্ছে, আদর্শ প্রকাশনীতে। ৩২৬-৩২৮ স্টল। মূল্য ১৫০ টাকা।

বিষয়:অমর একুশ গ্রন্থমেলা-২০১৮ রোমান্টিক থ্রিলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…