চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলায় ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
শিল্প সাহিত্য
A A
বইমেলা

বইমেলা

এবারের অমর একুশে গ্রন্থমেলায় মোট ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের চেয়ে এবার পাঁচ কোটি ১০ লাখ টাকা বেশি বিক্রি হয়েছে। এ বছর নতুন বই এসেছে চার হাজার ৫৯১টি।

‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৮’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মেলার শেষদিন ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রন্থমেলার মূল মঞ্চে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত ভাষণ প্রদান করতে গিয়ে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান দাবি করেন, ‘এবারের মেলা সার্বিক অর্থেই সুন্দর একটি মেলা হয়েছে। এর মাধ্যমে আমাদের সাংস্কৃতিক জাগরণ যে বেগবান হচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়।’

এসময় প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৮’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। প্রতিবেদন উপস্থাপন করে তিনি বলেন: ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি মোট ১ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকার বই বিক্রি করেছে। ২৭শে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি যুক্ত করলে বলা যায় যে, এবার বইমেলায় মোট ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

লেখক-প্রকাশকরা বলছেন: খালেদা জিয়ার রায় ছাড়া এ বছর মেলা চলাকালীন তেমন কোন রাজনৈতিক অস্থিরতা না থাকায় মেলায় দর্শনার্থী সমাগম ও বই বিক্রি বেশি হওয়ার অন্যতম কারণ। এছাড়া বইমেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তোষ জানিয়েছেন তারা।

বইমেলা
বইমেলা

আয়োজকরা জানান: পুরনো লেখকদের পাশাপাশি এবারের বইমেলায় ছিল নতুন লেখকদের জয়জয়কার। অবশ্য অনেক নতুন লেখকের বইয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

Reneta

গত কয়েকবছর ধরে দেখা যাচ্ছে পাঠকরা পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন। বিশেষত শিশুদের নিয়ে। সরকারী ছুটির দিনগুলোসহ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পহেলা বসন্ত ও ভালোবাসা দিবসে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেলায় অংশগ্রহণ করা দেশ পাবলিকেশন্স-এর প্রকাশক অচিন্ত্য চয়ন সন্তুষ্টির কথা জানিয়ে বলেন: নতুন-পুরাতন মিলিয়ে এবারের বইমেলায় ভালো বই বিক্রি হয়েছে। গল্প উপন্যাসে চাহিদা বেশি ছিল পাঠকদের।

এবছর মেলায় নতুন বই প্রকাশে শীর্ষে ছিল কবিতার বই। কবিতার বই এসেছে এক হাজার ৩৯৫টি। এরপরই রয়েছে ছোট গল্পের বই ৬৫৫টি, উপন্যাস প্রকাশিত হয় ৬১২টি। এছাড়া মেলায় ২৪৮টি প্রবন্ধ, ৭৯টি বিজ্ঞান, ১০৫টি ছড়ার বই, ১০৮টি ইতিহাস, ১১৮টি শিশুতোষ এবং ৩৯৩টি অন্যান্য বিষয়ের নতুন বই এসেছিল।

সফলভাবে বইমেলা শেষ হওয়ায় লেখক-পাঠক-প্রকাশকদের ধন্যবাদ জানিয়েছে বাংলা একাডেমি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশ গ্রন্থমেলা-২০১৮
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT