চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলার ত্রুটিমুক্ত নকশার প্রস্তাব লেখক ঐক্যের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলার বিদ্যমান নকশায় নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে স্টলবিন্যাসের ক্ষেত্রে পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে বলে মনে করছে বাংলাদেশ লেখক ঐক্য।

আগামী বছরের গ্রন্থমেলা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা একাডেমীর কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব পেশ করেছে সংগঠনটি।

শনিবার হাতিরপুলের রোজভিউ প্লাজার ‘লেখক আড্ডা’য় বইমেলার নতুন একটি খসড়া বিন্যাস ও নকশা প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়। বাংলাদেশ লেখক আড্ডার সভাপতি ফাহমিদুল হক সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবগুলো পাঠ করেন।

এতে বলা হয়, বাংলাদেশ লেখক ঐক্য বিদ্যমান মেলা বিন্যাসের নানান সীমাবদ্ধতা খুঁজে পেয়েছে। বিদ্যমান মেলা বিন্যাসে বেশ কিছু অনাকাঙ্খিত বাঁক ও আড়াল রয়েছে, নকশার কারণে অনেক স্টল একেবারে আড়ালে পড়ে যায়, পাঠকরা সহজে কাঙ্খিত স্টল খুঁজে পান না, প্রচুর স্থান অপচয় হয়, দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের উপায় থাকে না। ফলে স্টলবিন্যাসের নকশা পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। ডিজাইনার মেহেদী হক প্রস্তাবিত নকশাটি সাংবাদিকদের কাছে ব্যাখ্যাসহ তুলে ধরেন।

প্রস্তাবিত নকশা ছাড়াও সংবাদ সম্মেলনে অন্যান্য যেসব প্রস্তাব তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে — মেলার সময়সীমা রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃদ্ধি করা ও ২১ ফেব্রুয়ারির পর থেকে মেলা সকাল ১১টা থেকে শুরু করা, মেলা পরিচালনা কমিটিতে লেখকদের অন্তর্ভুক্ত করা, লেখক সম্মানী নিশ্চিত করার জন্য বিশেষ আইনী সেল ও বুথ খোলা, বাংলা ধ্রুপদী সাহিত্যের পৃথক স্টল বরাদ্দ করা ইত্যাদি।

‘বাংলাদেশ লেখক ঐক্য’র প্রতিষ্ঠার পর থেকে বিগত দুই বছরে বইমেলাকে সামনে রেখে এই সংগঠন আরও দু’টি সংবাদ সম্মেলন করেছিল এবং বইমেলা ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাবগুলো পেশ করেছিল। সেই প্রস্তাবগুলোর কিছু কিছু তারা বাস্তবায়নও করেছিল। এজন্য সংবাদ সম্মেলন থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

Reneta

সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি-প্রাবন্ধিক আরশাদ সিদ্দিকী, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, অনুবাদক জিএইচ হাবীব, সাবেক সভাপতি ও কথাসাহিত্যিক রাখাল রাহা, সংগঠনের প্রচার সম্পাদক নাট্যকার ও আবৃত্তিকার আলমগীর খান, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর, সাহিত্য সংগঠক নাজিফা তাসনিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭বইমেলাবাংলাদেশ লেখক ঐক্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT