ক্রিকেট

ফ্লোরিডায় বাংলাদেশ দলকে সংবর্ধনা

ফ্লোরিডায় বাংলাদেশ দলকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি-টুয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে সেখানকার স্থানীয় বাংলাদেশিরা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়া উদ্দিন টাইগার ক্রিকেটারদের স্বাগত জানান।

শুক্রবার ফ্লোরিডার একটি হোটেলে প্রবাসীদের সংগঠন ‘একতারা ফ্লোরিডা’র আয়োজনে অনুষ্ঠানে বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে ক্রেস্ট তুলে দেন এম জিয়া উদ্দিন। পরে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

ফ্লোরিডায় বাংলাদেশ দলকে সংবর্ধনা

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অভিযান শেষে বাংলাদেশ দল ফ্লোরিডা পৌঁছে বৃহস্পতিবার। শুক্রবার লডারহিল স্টেডিয়ামে লম্বা সময় অনুশীলন করে টিম টাইগার্স। শনিবার ছিল না অনুশীলন।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল।

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার বাংলাদেশ খেলতে নামছে। খেলা দেখতে দেশটির বিভিন্ন জায়গা থেকেও ছুটে আসছেন অনেকে। টাইগার অধিনায়কের ধারণা নিরপেক্ষ ভেন্যুতে গ্যালারির সমর্থনে উজ্জীবিত থাকবে দলের সবাই।

তিন ম্যাচ সিরিজে পিছিয়ে (১-০) আছে বাংলাদেশ। সেন্ট কিটসে বৃষ্টি-বিঘ্নিত প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফ্লোরিডায় সিরিজে সমতা আনার মিশন সাকিব-তামিমদের।

বিষয়:বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্র সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…