চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

কিউবা ও মেক্সিকো উপকূলে আঘাতের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল।  বর্তমানে ঘূর্ণিঝড়টি কিউবা থেকে ২০ মাইল পশ্চিমে অবস্থান করছে। মঙ্গলবার রাতে অথবা বুধবার সকালে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার উপকূলীয় অঞ্চল প্যানহ্যান্ডেলে আঘাত হানতে পারে।

দুই ক্যাটেগরির ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি তিন বা তার চেয়েও বেশি শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ১শ’ ১০ মাইল গতিবেগে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড় মাইকেলের কারণে এক ফুট উচ্চতা পর্যন্ত বৃষ্টিপাত এবং ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারি করা হয়েছে ফ্লোরিডা ও আলাবামায়। ২৪ ঘণ্টার মধ্যে উপকূলীয় এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার গভর্নর।

বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান, আদালতসহ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।

দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল গার্ডের প্রায় ৫ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। ফ্লোরিডায় গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়ফ্লোরিডামাইকেলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে দেশে ফিরল মার্কিন রণতরী

মে ১৭, ২০২৬

আয়েশা এখন এলাকার বাতিঘর, ব্যাচেলর ও মাস্টার্সে অর্জন করেছে প্রথম বিভাগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মীয় বাস্তবতা নিয়ে সিপিএমে আত্মসমালোচনা, রাজ্য কমিটিতে উঠল নানা প্রশ্ন

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT