চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্লাইট ফ্রম কাবুল’ নির্মাণ করবেন সাহরা কারিমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সপ্তাহখানেক আগে জীবনের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন আফগান নির্মাতা সাহরা কারিমি। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা।

হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেছেন, ‘আমি পৃথিবীকে দেখাতে চাই যে এটি একটি স্বাভাবিক দিন ছিল, সব স্বাভাবিক ছিল। এরপরেই সব এলোমেলো হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘নিউজে মানুষ শুধু বড় গল্পগুলো দেখে। কিন্তু সেই চল্লিশ ঘণ্টার ভেতরে অনেক ঘটনা ঘটেছে, যা বিশ্ব জানে না। এমন সব গল্প যেগুলো আমি দেখেছি, আমার সঙ্গে ঘটেছে।’

‘ফ্লাইট ফ্রম কাবুল’ শিরোনামের ছবিটিতে তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পরবর্তী চল্লিশ ঘণ্টার ঘটনা দেখানো হবে।

নির্মাতা আরও বলেন, “খুব কঠিন সময় ছিল আমার জন্য। সময়টা মনে করাও কঠিন। তবে গত সপ্তাহে আমি আয়নার সামনে বসে নিজেকে বলেছি, ‘সাহরা তুমি কি মন খারাপ করেই জীবন কাটিয়ে দেবে?’ তখন মনে হয়েছে, এই ট্রমা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো এটা নিয়ে সিনেমা তৈরি করা।’

স্লোভাকিয়া, তুরস্ক ও ইউক্রেন সরকারের সাহায্যে পরিবার নিয়ে কাবুল ছাড়তে পেরেছেন সাহরা কারিমি। আফগানিস্তান থেকে প্রথমে তিনি ইস্তানবুলে যান। এরপর সেখান থেকে ইউক্রেনের বিমান ধরেন। তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে নিরাপদে রয়েছেন।

Reneta

তালেবানরা কাবুল দখল করে নেয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন সাহরা কারিমি। এক ভিডিওতে তাকে কাবুলের রাস্তায় দৌড়াতে দেখা গেছে। সেখানে তিনি বলছিলেন, ‘তালেবানরা আসছে!’ হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকাবুলতালেবানলিড বিনোদনসাহরা কারিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT