চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভার ধসের ঘটনাস্থলে রাহুল গান্ধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণার কাজে পশ্চিমবঙ্গ গেলেও কলকাতা পৌঁছে প্রথমেই নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনাস্থলে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি কথা বলেন উদ্ধারকর্মীদের সঙ্গে।

সেখান থেকে রাহুল গান্ধি সরাসরি কলকাতা মেডিকেল কলেজে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন এবং সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আমি হাসপাতালে এসেছিলাম আহতদের পাশে দাঁড়ানোর জন্য। এটি একটি দুঃখজনক ঘটনা এবং এখানে আমি রাজনীতি বিষয়ক কোনোকিছু নিয়েই কথা বলতে চাই না।’

২ এপ্রিল রাহুল গান্ধির বাংলা সফর আগে থেকেই নির্ধারিত ছিলো। বাঁকুড়া, কুলটি এবং দুর্গাপুরে রাহুলের তিনটি নির্বাচনী জনসভার কথা আগেই কংগ্রেস জানিয়েছিলো। কিন্তু কলকাতার পোস্তায় ভয়াবহ ফ্লাইওভার দুর্ঘটনার পরই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ২ এপ্রিল পশ্চিমবঙ্গে এসে রাহুল র্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং দেখা করবেন আহতদের সঙ্গে।

রাহুল আগে পোস্তায় যাবেন না আগে মেডিকেল কলেজে যাবেন, তা নিয়ে অবশ্য সংশয় ছিলো। এক সময় শোনা যাচ্ছিলো, তিনি জনসভা থেকে ফেরার পথে ঘটনাস্থলে যাবেন। শনিবার সকালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস জানায়, রাহুল প্রথমে মেডিকেল কলেজে যাবেন। তার পর জনসভার জন্য রওনা হবেন।

কিন্তু সকাল সোয়া ৯টায় কলকাতা বিমানবন্দরে নামার পর রাহুল নিজেই জানান, আগে পোস্তায় যাবেন তিনি। সকাল ১০টা ৩৫ মিনিটে রাহুলের কনভয় রবীন্দ্র সরণি হয়ে গণেশ টকিজ মোড়ে পৌঁছায়। ব্যাপক পুলিশি প্রহরার মধ্য দিয়ে ভেঙে পড়া পি-৪০ পিলারের ঠিক সামনে চলে যান তিনি। সেখানে কর্মরত ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মীদের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি জেনে নেন। কথা বলেন দমকল কর্মীদের সঙ্গেও।

Reneta

গত ৩১ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে গণেশ টকিজের কাছে প্রচন্ড শব্দে ভেঙে পড়ে উড়াল সেতুর বিশাল অংশ। মুহূর্তেই জনবহুল এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। এখন পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা ২৬ জনে ঠেকেছে। আহত হয়েছে কমপক্ষে ৭৫ জন।

ফ্লাইওভার ধসের ঘটনাটিকে ঘিরে দুই দলের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুরো ঘটনার দায়ভার চাপাচ্ছেন বামফ্রন্ট সরকারের ঘাড়ে।

অন্যদিকে বাম দলের বানানো নকশায় ভুল থাকলে মূখ্যমন্ত্রী পাঁচ বছরেও সেই ভুল শুধরালেন না কেনো, সেই প্রশ্ন তুলেছে সিপিএম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়াল সেতুকলকাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসান ঢোরিকে হন্যে হয়ে খুঁজছে পেন্টাগন

পরবর্তী

প্রচলিত আইনে তনু হত্যার তদন্ত সম্ভব নয়: প্রধান বিচারপতি

পরবর্তী

প্রচলিত আইনে তনু হত্যার তদন্ত সম্ভব নয়: প্রধান বিচারপতি

অভিনন্দন সামিনা নাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT