চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভারের গার্ডার ধসে হতাহতদের কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৪৬ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
আদালত
A A

রাজধানীর নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের গার্ডার ধসে নিহত স্বপন মিয়া ও আহত দুইজনের পরিবারকে এক কোটি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করেন।

রুলে জনগণের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

সেই সঙ্গে মৃত স্বপন মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কী পদক্ষেপ নেয়া হয়েছে রমনা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে তা অবহিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, ফ্লাইওভার নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও রমনা থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ মার্চ রাজধানীর মালীবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার তোলার সময় সেটি ক্রেন থেকে ছিঁড়ে পড়ে স্বপন মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়।ওই দুর্ঘটনায় আহত হয় পলাশ (৪০) ও নূর নবী (৪০) নামের দুই জন।

গত ৩ জুন মানবাধিকার সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট করা হয়।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।

তিনি জানান, নিহত স্বপন মিয়ার পরিবারকে ৫০ লাখ ও আহত অপর দুজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের পার্লামেন্ট এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলা

পরবর্তী

কল্পনা চাকমা ‘হত্যা’র বিচার দাবিতে ছাত্রীদের মিছিলে পুলিশের বাধা

পরবর্তী

কল্পনা চাকমা ‘হত্যা’র বিচার দাবিতে ছাত্রীদের মিছিলে পুলিশের বাধা

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT