সেরা একাদশ নিয়ে দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে ক্ষোভে দুপুরে টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি মুর্তজা।
গণমাধ্যমকে মাশরফি জানান, ‘বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে, তা নিয়েই খেলতে হবে। আর তাদের দেওয়া দলে নেই সোহেল তানভীরের মতো পারফরমার। পরিসংখ্যান দেখুন, চলতি আসরে এখন পর্যন্ত সফল খেলোয়াড় সে। তাকে ছাড়া দল সাজানোর প্রশ্নই ওঠে না। চাপিয়ে দেওয়া দল নিয়ে আমি মাঠে নামতে পারবো না।’
রাগ-ক্ষোভ নিয়ে দেশসেরা এই অধিনায়ক আরও বলেন: আমার ক্যারিয়ারে কখনো কোনো অনৈতিক সিদ্ধান্ত নেইনি। দল নিয়ে মালিকদের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই হোটেল ছেড়ে চলে এসেছি।
বিপিএলের চলতি আসরে টানা তিন ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা হারের পর থেকেই দলের একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির মধ্যে দ্বন্দ্ব ।
সোমবার(১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আপডেট:










