চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেইলিঙ্কের কাছে ছয় মারার কৌশল শিখলেন আমিনুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:০৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নিয়মিত বিপিএল খেলা বিগ হিটারদের একজন রবি ফ্রেইলিঙ্ক। মাঠে তার ভূমিকা বেশ প্রশংসিত। বড় শটে দক্ষতার পাশাপাশি মেটাতে পারেন পরিস্থিতির দাবি। সাউথ আফ্রিকান অলরাউন্ডার এবার খেলছেন খুলনা টাইগার্সে। দলটির তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে ফ্রেইলিঙ্কের কাছে জেনে নিলেন বড় শটে ছয় মারার কৌশল।

আমিনুল যখন বিকেএসপির ছাত্র, তখন ছিলেন মূলত ব্যাটসম্যান। বোলিং করতেন ‍টুকটাক। বিসিবির এইচপি ক্যাম্পে এসে বল হাতে নজর কাড়েন কোচের। সাইমন হেলমট প্রতিভা চিনতে ভুল করেননি। লেগস্পিনে জোর বাড়াতে বলার কয়েকমাস পরই এ তরুণ চলে আসেন জাতীয় দলে। ঘুচে যায় টাইগার স্কোয়াডে লেগস্পিনারের অভাব!

দেশের জার্সিতে টানা দুটি টি-টুয়েন্টি সিরিজ খেলে ফেলেছেন আমিনুল। খুব খারাপ করেননি। ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। ইকোনমি ৭.০০। সুযোগের অভাবে পারেননি ব্যাটিং প্রতিভা মেলে ধরতে। বিপিএলে তাই বোলিংয়ের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়েও।

বোলার হিসেবে আমিনুলের উপর সবার চোখ থাকলেও তিনি নিজেকে দেখেন অলরাউন্ডার হিসেবে। ব্যাট হাতে প্রমাণের তাগিদ অনুভব করায় ছুটে যান সতীর্থ ফ্রেইলিঙ্কের কাছে।

‘সবাই জানে ও(ফ্রেইলিঙ্ক) বিগ হিটার। ভালো স্ম্যাশ করতে পারে। ওটাই ওর কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, যে বড় শট বা বড় ছয় মারতে হলে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। ও সেটাই পরামর্শ দিল। বলল, ভালো পজিশন নিয়ে মারাটা খুব গুরুত্বপূর্ণ। আর ব্যাট সুইংটাও খুব গুরুত্বপূর্ণ। এসব যদি ভালো থাকে তাহলে এমনিতেই শট ভালো হয়।’

ব্যাট-বল, দুটি কাজেই সমান মনোযোগ ধরে রাখা কঠিন। আমিনুল অবশ্য আত্মতৃপ্তির জন্যই নিজেকে দেখতে চান দ্বৈত ভূমিকায়, ‘এটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ নিয়ে কাজ করার একটা মজা আছে। এরমধ্যে থেকে আগাতে হবে। কারণ আর কোনো পথ নেই, আর কোনো সুযোগ নেই। যেহেতু চেয়েছি অলরাউন্ডার হতে, তাই দুইটাকে (বোলিং-ব্যাটিং) সমানভাবে দেখছি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও সময় রাখতে চাই, তারাও (কোচিংস্টাফ) সময় দিচ্ছে আমাকে। সুবিধাটা যাতে ম্যাচে নিতে পারি সে চেষ্টা করছি।’

Reneta

‘ব্যাটিং ভালো না হলে নিজের সন্তুষ্টি থাকবে না। অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই। যখন সুযোগ হয় বোলিংয়ে তখন ভালো করার চেষ্টা করছি। ব্যাটিংয়ে ওইভাবে সুযোগ হয়নি। সুযোগের অপেক্ষায় আছি। যদি কখনো সুযোগ হয়, সেরাটা দিয়েই খেলার চেষ্টা করব।’

‘অনেকে ভাবে আমি এইচপি থেকে বোলিং করা শুরু করেছি, আসলে তা না, ছোটবেলা থেকেই বোলিং করি। আসলে পেশাদারভাবে প্রথম পছন্দ হিসেবে আসেনি তখন। যখন ওইখান থেকে ভালো হওয়া শুরু করল এবং হেলমট যখন পরামর্শ দিল ‘‘তোমার বোলিংটা ভালো আছে, এখন থেকে বোলিংয়ে ফোকাস করো। তাহলে তুমি অনেক আগাতে পারবা।’’ তারপর থেকে বোলিংয়ে বাড়তি ফোকাস দিচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলফ্রেইলিঙ্কলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT