চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স, স্পেন, জার্মানির সামনে পড়তে পারে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের পর আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, জার্মানি কিংবা স্পেন।

এবার গ্রুপ ‘ডি’তে পড়েছে আর্জেন্টিনা। দুবারের বিশ্বজয়ী দলটির প্রতিপক্ষ যেখানে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। গত বছর সূচি প্রকাশ হবার পর থেকে মেসির দল মৃত্যুকূপে পড়েছে কিনা তা নিয়েও বিতর্ক হয়েছে একচোট।

ধরা যাক গ্রুপ ‘ডি’ থেকে সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা। সেক্ষেত্রে হোর্হে সাম্পাওলির দলকে খেলতে হবে গ্রুপ ‘সি’র রানার্সআপ দলের সঙ্গে। যেখানে ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও পেরু। দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স এবং ডেনমার্ককে এ গ্রুপ থেকে সেরা বলে বিবেচনা করলে, নকআউটের প্রথম পর্বেই এ দুদলের একটিকে প্রতিপক্ষ হিসেবে পাবে আলবিসেলেস্তেরা। গ্রুপে রানার্সআপ হলেও আর্জেন্টিনার সামনে সমীকরণটা একই।

এবার ধরা যাক নকআউটের প্রথম ধাপটা পেরিয়ে কোয়ার্টারফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। সেখানেও অপেক্ষায় থাকবে আরও বড় দল। হয় রোনালদোর পর্তুগাল অথবা স্পেন! গ্রুপ ‘বি’তে একই গ্রুপে পড়া স্পেন, পর্তুগালের আর দুই সঙ্গী ইরান ও মরক্কো। তাই আপনি চাইলে স্পেন ও পর্তুগালকে পরের রাউন্ডের জন্য বাছাই করে রাখতেই পারেন।

আর্জেন্টিনা পর্তুগালকে সামনে পেলে মেসি অথবা রোনালদো, যেকোনো একজন মহাতারকাকে হারাবে ২০১৮ বিশ্বকাপ। আর স্পেনের মুখোমুখি হলে তো আরও বড় শঙ্কা। কিছুদিন আগে এই স্পেনের বিপক্ষেই ৬-১ গোলে উড়ে গিয়েছিল সাম্পাওলির দল।

যদি স্পেন কিংবা পর্তুগাল বাধা টপকাতে পারেন মেসিরা, তাতেও কিন্তু শান্তি নেই। কারণ সেমির প্রতিপক্ষ হতে পারে জার্মানি অথবা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা দলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT