ফ্রান্সে ৩০ হাজার একাউন্ট বন্ধ করেছে ফেসবুক

FILE – In this Friday, March 15, 2013 file photo, a Facebook employee walks past a sign at Facebook headquarters in Menlo Park, Calif. Facebook on Friday, June 21, 2013 said a bug in its system caused 6 million users’ contact information to be inadvertently exposed. (AP Photo/Jeff Chiu, File)
নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে ভুয়া অ্যাকাউন্ট খুলে কয়েকটি দেশের সরকার, রাজনৈতিক দলগুলো ভুয়া বা বানোয়াট খবর পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ এনেছে ফেসবুক।
এক প্রতিবেদনে রাষ্ট্রীয়ভাবে ফেক নিউজ প্রচারের জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে উদারহরণ হিসেবে দেখছে এই সামাজিক মাধ্যমে জায়ান্ট।
এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ফ্রান্সে ৩০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের নির্বাচনের মতো ফ্রান্সে শুরু হওয়া নির্বাচনেও যেনো নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে।
শক্তিধর রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনেরা ভুয়া তথ্যে ভরা খবর প্রকাশের মাধ্যমে ‘ইনফরমেশন অপারেশন’ চালাচ্ছে এমন গুরুতর অভিযোগ এনেছে ফেসবুক। এজন্য সরকার এবং রাজনৈতিক দলগুলো পেশাদার লোক নিয়োগ করছে বলেও অভিযোগ তুলেছে ভুয়া সংবাদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামা সর্ববৃহৎ সামাজিক যোগাযোগের প্লাটফর্মটি।
ফেসবুকের অভিযোগ, মিথ্যা খবর ছড়িয়ে দেয়ার জন্য অনেক পেশাদারকে নিয়োগ দেয়া হয়। এসব পোস্ট বুস্ট করে দ্রুত ছড়িয়ে দিতে বিপুল অর্থ ব্যয় করা হয়। যারা স্থানীয় ভাষা ভালো জানে এবং চলতি রাজনৈতিক হাওয়া ভালো বোঝে তাদেরকেই নিয়োগ দেয়া হচ্ছে ভুয়া খবর ছড়াতে।
সাইবার নিরাপত্তায় পারদর্শী ফায়ার আই এবং ডেল সিকিউরিটির দুই বিশেষজ্ঞ জানান, মত্যপার্থক্য আছে এমন ইস্যুতে আরও বেশি অবিশ্বাস, শঙ্কা এবং বিবাদ উস্কে দেয়াই এই বিশেষভাবে নিয়োগ পাওয়াদের কাজ।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার গোপন অনলাইন মিশন ছিলো এমন কানাঘুষায় নড়েচড়ে বসতে বাধ্য হয় ফেসবুক। ফ্রান্সের এসব অ্যাকাউন্ট বন্ধে এটাই ফেসবুকের যুক্তি হতে পারে বলে ধারণা করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।






