চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৭৭ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের জাতীয় দিবসের একটি অনুষ্ঠানে সমবেত জনতার ভিড়ে গুলি চালানোর পাশাপাশি লরি তুলে দেওয়ার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৮০ জন। যাদের বেশির ভাগই ওই লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। ঘটনার পর সংকটকালীন জরুরী বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

দেশটির দক্ষিণাঞ্চলের নিস শহরের ওই ঘটনার সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতারা।

এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বর্ণনা করে; কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতর থাকার জন্যেও অনুরোধ করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাস্তিল দুর্গের দিবস উপলক্ষে একটি আতশবাজি প্রদর্শনী চলছিল, তখন অসংখ্য মানুষের ভিড়ের উপর একটি লরি উঠে যায়। এতে ঘটনাস্থলেই অনেক মানুষ মারা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ঘটনার ছবিতে দেখা যাচ্ছে: হতাহতের অনেকে রাস্তার উপর পড়ে রয়েছে।

নিস শহরের প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সেখানে অন্তত ৮০ জন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ এখনও আহত হয়ে রাস্তায় পড়েছিল।

Reneta

ফ্রান্সের গণমাধ্যমের কাছে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেছেন; সেখানে থেকে তারা গুলির শব্দও শুনতে পেয়েছেন। যদিও এখন পর্যন্ত এ তথ্যের তেমন কোন নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায়নি।

শহরটির একজন বাসিন্দা জানিয়েছেন, আমরা কয়েকটি গুলির শব্দও শুনতে পারি। প্রথমে আমরা ভেবেছিলাম যে, সেগুলো হয়তো আতশবাজির শব্দ। কিন্তু সবাইকে দৌড়ে পালাতে দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়ি।

সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায়, অসংখ্য মানুষ আতকিংত মুখে শহরের রাস্তা ধরে ছুটে পালাচ্ছে। আবার হতাহতদের অনেককে রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে।

ঘটনার এক পর্যায়ে ওই লরি চালককেও পুলিশ গুলি করে হত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

গতবছর প্যারিসে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে, তার মধ্যেই এমন ঘটনা ঘটলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সে সন্ত্রাসী হামলাফ্রান্সে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT