বিনোদন

ফ্রান্সে ‘মোনালিসার নগ্ন ছবি’ উদ্ধার

মোনালিসার দুই রূপের চিত্র, একে প্রাচীন ও আধুনিক পেইন্টিং. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীন মোনালিসা পেইন্টিং ও আধুনিক সংস্করণ, দুই রূপের তুলনা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি ফ্রান্সে হুবহু মোনালিসার মতো দেখতে একটি পুরনো নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের শিল্প গবেষকদের মতে, ছবিটি অন্তত ১৫০ বছরেরও বেশি পুরনো। সেই সাথে তাদের ধারণা ছবিটির পুরোটা না হলেও অন্তত আংশিক একটা অংশ এঁকেছেন স্বয়ং লিওনার্দো দ্যা ভিঞ্চি।

মোনালিসার এমন নগ্ন ছবি এর আগে কেবল ভিঞ্চির নিজস্ব স্টুডিওতেই পাওয়া গিয়েছিল। এবং সেই ছবিটি ‘মোনা ভান্না’ নামেই পরিচিত। উদ্ধার হওয়া ছবিটির সাথে ভিঞ্চির আঁকা ছবির যথেষ্ট মিল খুঁজে পেয়েছে গবেষকরা। এমনকি ইতোমধ্যে ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে ছবিটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে গেছে।

১৬শ’ শতাব্দীর নবজাগরণের অন্যতম অগ্রদূত হলেন লিওনার্দো দ্যা ভিঞ্চি। তার আঁকা ছবিতে রয়েছে গভীর দর্শনের ছাপ। তার আঁকা মোনালিসা শিল্প জগতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কর্ম। ১৫০৩ সালে ইতালির ফ্লোরেন্স শহরে মোনালিসা আঁকা শুরু করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তবে অনেকেই মনে করেন, মোনালিসার একাধিক কপি এঁকেছিলেন লিওনার্দো। বিবিসি।

বিষয়:মোনালিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…