চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্যের চাকা ঘুরে গেল মালা বিক্রেতা সেই মোনালিসার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে রাতারাতি ভারতের সেনসেশন হয়ে উঠা পাথরের মালা বিক্রেতা সেই মোনালিসা ভোঁসলের! যাকে নিয়ে বর্তমানে উত্তাল পুরো ভারত।

পেট চালাতে সম্প্রতি কুম্ভ মেলায় এসেছিলেন মোনালিসা। মালা বিক্রি করাই যার মূল পেশা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করে সমাজমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ষোড়শি এই কন্যা। তার ঘন নীল চোখের কারণেই অবশ্য সবার দৃষ্টি কাড়েন তিনি।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, মোনালিসা নাকি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন! সেই খবরকেই সত্যি প্রমাণিত করে জীবনের প্রথম ছবির জন্য তাকে সই করালেন পরিচালক।

পরিচালক সনোজের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মোনালিসা
Banglabid

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল কন্যা মোনালিসা। সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মহেশ্বরের বাড়িতেও গিয়েছিলেন। তার সাথে ছবি দিয়ে তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার ঘোষণা দেন।

মোনালিসার সাথে ছবি পোস্ট করে সনোজ মিশ্র মোনালিসার বলিউড অভিষেকের খবর জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে।

মোনালিসা ভাইরাল হওয়ার পর পরই শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন! ‘পুষ্পা ৩’-এ তাকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান আল্লু। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল!

রাতারাতি ভাইরাল মালা বিক্রি করে সংসার চালানো সেই মোনালিসা
Reneta

ছোটবেলা থেকেই নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করে আসছেন মোনালিসা। এই মাসের শুরুতে মহা কুম্ভ মেলায় এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর, রুদ্রাক্ষের মালা বিক্রি করার ভিডিও করে সমাজমাধ্যমে পোস্ট করেন। তারপরেই বদলে যায় মোনালিসার জীবন। অদ্ভুত সুন্দর আকর্ষণীয় চোখ এবং অনন্য চেহারা লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করে, রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন মোনালিসা।

খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যাও। মালা কেনার বদলে মোনালিসার কাছে সেলফি তোলার অনুরোধ বেশি আসতে শুরু করে। বাধ্য হয়েই কুম্ভ মেলা ছেড়ে মহেশ্বরে বাড়িতে ফিরে যান মোনালিসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুষ্পাবলিউডমালা বিক্রেতামোনালিসামোনালিসা ভোঁসলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের যে বার্তা দিল পুলিশ সদরদপ্তর

পরবর্তী

নেপাল কাবাডি লিগ: ফাইনালে নামছেন দেশসেরা রেইডার মিজান

পরবর্তী
নেপাল কাবাডি লিগে মিজান চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল কাবাডি লিগ: ফাইনালে নামছেন দেশসেরা রেইডার মিজান

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ফুটবল দল মাঠে খেলায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফে ম্যানসিটিকেই পেল রিয়াল

সর্বশেষ

আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT