আন্তর্জাতিক

ফ্রান্সে নিরঙ্কুশ বিজয়ের পথে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দল

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট শেষে নিরঙ্কুশ বিজয়ের পথে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর নতুন রাজনৈতিক দল রিপাবলিক অন দ্য মুভ পার্টি(এলআরইএম)। রোববার প্রথম দফা ভোটের পর ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭ আসনের মধ্যে  ৪০০ এর বেশি আসনে জয় পেতে যাচ্ছে।

মাত্র এক বছর বয়সী মাক্রোঁ এই দলের বেশিরভাগ নেতাই তরুণ। কিন্তু মাক্রোঁর নবীন মধ্যপন্থি এলআরইএম পার্টিই রোববারের ভোটে ৩০ শতাংশের বেশি ভোট পাচ্ছে বলে জরিপ সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

এরছাড়া এলআরইএম’র প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি রিপাবলিকান পার্টি ২০ শতাংশের মতো এবং কট্টর ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট ১৩ শতাংশের মতো ভোট পেতে পারে।  বামপন্থি দলগুলোকে নিয়ে সোশ্যালিস্টরা পেতে চলেছে ৯ শতাংশের মতো ভোট।

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা

তবে  মাক্রোঁর আরেক প্রতিদ্বন্দ্বী  মারিনা লা পেন তার দরের দুরবস্থার জন্য কম সংখ্যক ভোটার উপস্থিতি এবং ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি এই ব্যবস্থার পরিবর্তনের কথাও বলেছেন।

প্রথমদফার ভোটে সরাসরি জিততে হলে একজন প্রার্থীকে একটি সংসদীয় আসনের মোট ভোটের অর্ধেকের বেশি পেতে হবে; সেসব ভোটের মধ্যে নিবন্ধিত ভোটারদের এক চতুর্থাংশের ভোটও থাকতে হবে।

একটি সংসদীয় আসনের কোনো প্রার্থী যদি প্রথমদফার ভোটে ৫০ শতাংশ জনসমর্থন না পায়, তখন সেখানে দ্বিতীয় দফা ভোট হবে। আগামী রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এরপর বিজয়ীদের নিয়ে পার্লামেন্ট গঠিত হবে।

এদিকে প্রথম দফা ভোটগ্রহণ শেষে েএগিয়ে থাকায় ইমানুয়েল মাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন জার্মানীর চ্যান্সেলর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

বিষয়:ইমানুয়েল মাক্রোঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…