চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে পাদ্রী হত্যার দায় স্বীকার করেছে আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রুয়েন শহরের কাছে একটি চার্চে পাদ্রী হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি দলটির সাথে সম্পর্কযুক্ত ‘আমাক নিউজ এজেন্সি’ জানায়, “দুইজন আইএস সেনা” এই হামলা চালিয়েছে।

ওই ঘটনায় হামলাকারী দু’জন আইএস জঙ্গি ও চার্চের পাদ্রী নিহত হন।

দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদও বলেন, হামলাকারীরা আইএসের সাথে সম্পৃক্ততার দাবি করেছিলো। হামলাস্থল সেইন্ট-এতিয়েনে-দ্যু-রুভরে চার্চে উপস্থিত হয়ে ওলাদ বলেন, একে “কাপুরুষোচিত হত্যা” মন্তব্য করে আইএসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধের কথা বলেন।

Banglabid

ফ্রান্সের উত্তরাঞ্চলের রুয়েন শহরের কাছে অবস্থিত চার্চটিতে স্থানীয় সময় সকালে ছুরি নিয়ে দুই হামলাকারী হঠাৎ করে ঢুকে যায় এবং চার্চের ভেতরে থাকা লোকজনদের জিম্মি করে। পরবর্তীতে দুই হামলাকারীর সঙ্গে জিম্মি পাদ্রী নিহত হন।

এ ঘটনায় প্রথমে জিম্মি ছিলেন ৬ জন। তাদের মধ্যে একজন পাদ্রী, দুই সিস্টার এবং কয়েকজন প্রার্থনাকারী ছিলেন। এদের একজন জিম্মি করার সময় পালিয়ে যেতে সক্ষম হন। তিনিই চার্চ থেকে বেরিয়ে আশপাশের লোকজনকে ব্যাপারটা জানান।

ফ্রান্স সম্প্রতি এ ধরণের হামলার কারণে ক’দিন পর পরই আলোচনায় আসছে। গত ১৪ জুলাই দেশটির নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে ট্রাক নিয়ে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যা করে তিউনিশিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক মোহাম্মদ লাওয়েজ বুলেল। পরে আইএস বুলেলকে নিজেদের যোদ্ধা বলে দাবি করে।

Reneta

এর আগে প্যারিসের কাছের ম্যাগনাভিল শহরে পুলিশ কমান্ডারের বাড়িতে ছুরি নিয়ে হামলা চালায় ২৫ বছর বয়সী লারোসি আব্বাল্লা। ওই হত্যার ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করে এক আইএস সমর্থক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্মিফ্রান্স হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে পাদ্রী হত্যার দায় স্বীকার করেছে আইএস

পরবর্তী

দেশে দেশে নৃশংসতা: ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’

পরবর্তী

দেশে দেশে নৃশংসতা: ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’

দেশে দেশে নৃশংসতা: ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT