আন্তর্জাতিক

ফ্রান্সে নির্বাচন: প্রার্থী বাছাইয়ে বাদ পড়লেন সারকোজি

ফ্রান্সে নির্বাচন: প্রার্থী বাছাইয়ে বাদ পড়লেন সারকোজি

ফ্রান্সের মধ্য ডানপন্থি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। উদারপন্থী হিসেবে পরিচিত ফ্রাঙ্ক ফিলোনের কাছে পরাজিত হয়েছেন তিনি।

এর পরের স্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেন জুপি। আগামী রোববার এ দু’জনের একজন রিপাবলিকান পার্টি থেকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত হবেন।

এদিকে চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে লড়াই এর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তার দল, কনজারভেটিভ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সদর দপ্তরে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি।

বিষয়:ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…