বাংলাদেশ

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশীদের জন্য হটলাইন

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশীদের জন্য হটলাইন

ফ্রান্সে বসবাসরত বা সেখানে ভ্রমণরত বাংলাদেশীদের জন্য নতুন হটলাইন চালু করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়। 

যেসব বাংলাদেশীরা প্যারিসে ভ্রমণে গেছেন বা যেসব বাংলাদেশীরা সেখানেই বসবাস করেন তাদের যেকোনো বিষয় নিয়ে প্যারিসে অবস্থানরত বাংলাদেশী দূতাবাসে যেতে বলা হয়। ফেসবুকে এই সংক্রান্ত একটি পোষ্ট দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

সেখানকার হটলাইন নাম্বার ০০৩৩১৪৬৫১৯০৩৩।

গতকাল শনিবার প্যারিসের আর্ট সেন্টার, স্টেডিয়াম, রেস্টুরেন্টে বোমাহামলা ও গুলিবর্ষণে ১২৮ জন নিহত হয়। এরপর সেখানে কারফিউ জারি করা হয়। এবং পুরো রাস্তা খালি করে দেওয়ার নির্দেশ দেয় ফ্রান্স সরকার।

বিষয়:প্যারিসে সন্ত্রাসী হামলা ফ্রান্সে সন্ত্রাসী হামলা শার্লি হেবদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…