সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেয়া হয়েছে সেরা অভিনেত্রীর নাম। সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
সেরা অভিনেত্রী বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই ছিল স্যালি হোকিন্স (দ্য শেপ অব ওয়াটার), মারগোট রোবি (আই, টনিয়া), সারশো রোন্যান (লেডি বার্ড) ও মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট) এর মধ্যে।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকাল পাঁচটায় শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অস্কারের ৯০ তম আসরের উপস্থাপনায় গতবারের মতো এবারও ছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।










