চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের ট্রেনে জঙ্গি ধরার বর্ণনা দিলেন মার্কিন সেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের অ্যারিস রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি আটকের ঘটনায় তিন আমেরিকানকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এই ঘটনায় হামলাকারীর কাছ থেকে একটি একে-৪৭ ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়।

গত শুক্রবার চলন্ত ট্রেনের যাত্রীদের উপর হামলা করার আগমুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে মরক্কোর ২৬ বছর বয়সি হামলাকারীকে আটক করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে চাকুরিরত স্পেন্সর স্টোন, অ্যালেক স্কলেটাস এবং ফ্রান্সে বসবাসকারী তাদের বাল্যবন্ধু এন্থনি স্যাডলার।

বোরবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নড কার্জেনভ এই তিন আমেরিকানের ধন্যবাদ জানানোর পাশাপাশি, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ খুব শীঘ্রই তাদের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অ্যালেক্স স্কলেটাস। ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এবারই প্রথম বারের মতো আমি এবং আমার বন্ধু স্পেন্সর স্টোন ইউরোপ ভ্রমণে এসেছি। সেদিন আমরা তিন বন্ধু অ্যারিসের একটি দ্রুত গতির ট্রেনে ভ্রমণ করছিলাম।

আমি হঠাৎ ওয়াশরুমের দিকে যাই। বের হওয়ার সময়, আমি দেখতে পায় ছোট পাঞ্জাবি পরা এক ব্যক্তি এক হাতে একে-৪৭ রাইফেল এবং আরেক হাতে হ্যান্ডগান নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।

হামলাকারী একে-৪৭ থেকে গুলি করতে করতে যাচ্ছিলো। আমি তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই তার হাত থেকে হ্যান্ডগানটি পড়ে যায়। তবে ওই সময়ে মধ্যে একবার গুলি করার সুযোগ পায়। কিন্তু তখনও তার হাতে একে-৪৭ রাইফেলটি রয়ে যায়।

আমি তার গলা চেপে ধরি। কিন্তু ভাগ্য ভালো যে, একে-৪৭টি জ্যাম হয়ে গেছিলো। তাকে ট্রেনের পাটাতনের সাথে চেপে ধরি। তখন সবাই এগিয়ে আসে। সকলেই তাকে মারতে থাকে। এক পর্যায়ে সে জ্ঞান হারালে সকলে মারা বন্ধ করে। এই ঘটনায় একজন ফরাসি-আমেরিকান আহত হয়।

ট্যাগ: জঙ্গিফ্রান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইবার ক্রাইম রোধে নতুন আইন হচ্ছে: আইনমন্ত্রী

পরবর্তী

‘হার্ডিঞ্জ ব্রিজকে আরো একশত বছর টিকিয়ে রাখতে চাই’

পরবর্তী

‘হার্ডিঞ্জ ব্রিজকে আরো একশত বছর টিকিয়ে রাখতে চাই’

শেলটেক পদক পেলেন ব্যারিস্টার রফিকুল ও ডা: সামন্তলাল

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT