ফ্রান্সের ঐতিহাসিক সেন্ট-ডোনেশইন গীর্জায় আগুন লেগেছে। দেশটির পশ্চিম অঞ্চলে অবস্থিত গীর্জাটিতে প্রতিদিন অনেক মানুষ উপাসনার জন্য আসে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলেছে, সোমবার সকালের উপাসনা শেষে সবাই বেরিয়ে যাওয়ার পর দূর থেকে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর তা দ্রুত নিচ থেকে উপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
৪০ জনের অগ্নি নির্বাপনকারীর একটি দল আগুন নিয়ন্ত্রনণে কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।






