বিনোদন

ফোর্বস ম্যাগাজিনে প্রথম এমা স্টোন, ছিটকে গেলেন দীপিকা!

অভিনেত্রী এমা স্টোনের ছবি, সুন্দর পোশাক ও হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী এমা স্টোনের ছবি, তিনি সুন্দর পোশাক পরেছেন এবং হাসছেন, যা একটি ফটোশুটের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ১০ সুন্দরী অভিনেত্রীর নাম। এবার হলিউড অভিনেত্রী জেনেফা লরেন্সকে টপকিয়ে প্রথম স্থান দখল করেছেন লা লা ল্যান্ডের এমা স্টোন।

২৮ বছর বয়সী এমা অস্কারে সেরা অভিনেত্রীর জন্য নোমিমেশন পেলেও শেষ মুহূর্তে অস্কার হাতে নিয়েই বাড়ি ফিরেন। তবে তিনি এই বছরের জুন মাস পর্যন্ত সর্বোচ্চ আয় করেন। প্রায় ২৬ মিলিয়ন ডলার আয় করে ফোর্বসে প্রথম নামের তালিকায় জায়গা করে নেন।

তবে গত বছর এই তালিকায় বলিউডের দীপিকা পাড়ুকোনের নাম থাকলেও। এবার দীপিকা বিশ্বের সবচেয়ে আয় করা সুন্দরীদের তালিকা থেকে ছিটকে গেছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেনেফার এনিস্টোন। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী ২৫ মিলিয়ন ডলায় আয় করেছেন।

গত বছরের  সর্বোচ্চ আয় করা জেনিফার লরেন্স প্রথম অবস্থান থেকে সরে গিয়ে তৃতীয় অবস্থানে আছেন। ২৭ বছরের যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী  গত বছর ৪৬ মিলিয়ন ডলার আয় করলেও এবার ২৪ মিলিয়ন ডলার আয় করেন।

তবে,  অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ফ্যাশন ডিজাইনিং এবং ছবি প্রযোজনাও করেন মেলিসা ম্যাককার্থি। সে কারণে আয়টাও অনেক বেশি। ২০১৫ সালে নাকি কমপক্ষে ৩৩ মিলিয়ন ডলার জমা হয়েছে তার অ্যাকাউন্টে। তবে ২০১৭ সালে তার আয় ১৮ মিলিয়ন ডলার।

সবচেয়ে আয় করা নারীর তালিকায় পঞ্চম নামটি মিলা কুনিসের। তিনি এই বছর ১৫ মিলিয়ন ডলায় আয় করেছেন।

এই দশ সুন্দরীর মধ্যে আরও যারা আছেন এমা ওয়াস্টোন, শার্লিজ থ্যারন, ক্যাট ব্ল্যানচেট, জুলিয়া রবার্ট, এমি এডামস তারা সবাই মিলে  ২০১৭ সালে আয় করেন ১৭২ মিলিয়ন ডলার। কিন্তু গত বছর এর পরিমাণ ছিল ২০৫ মিলিয়ন ডলার।

তবে গত বছর স্কারলেট জোহানসন, ফ্যান বিংবিং,  দীপিকা পাড়ুকোনের  নাম থাকলেও এই বছর তাদের নাম আর নেই। তাদের জায়গায় যারা দখল করে নিয়েছেন তারা হলেন এমা স্টোন, ক্যাট ব্ল্যান্সসিট, এমা ওয়াটসন। নিচে ফোবর্সের সেরা আয় করা ১০ অভিনেত্রীর নামের তালিকা দেওয়া হল-

১। এমা স্টোন                     ( ২৬ মিলিয়ন ডলার)

২। জেনিফার অ্যানিস্টন  ( ২৫.৫ মিলিয়ন ডলার )

৩। জেনিফার লরেন্স     ( ২৪ মিলিয়ন  ডলার )

৪। মেলিসা ম্যাককার্থি  ( ১৮ মিলিয়ন দলার )

৫। মিলা কুনিস            ( ১৫.৫ মিলিয়ন ডলার )

৬। এমা ওয়াস্টোন       ( ১৪ মিলিয়ন ডলার )

৭। শার্লিজ থেরন       ( ১৪ মিলিয়ন দলার)

৮। ক্যাট ব্ল্যন্সসিট     (১২ মিলিয়ন ডলার )

৯। জুলিয়া রবার্টস    ( ১২ মিলিয়ন  ডলার )

১০। অ্যামি অ্যাডামস  ( ১১.৫ মিলিয়ন ডলার ) সূত্র:  ফোর্বস ম্যাগাজিন

 

ফোর্বসে সেরা ১০
২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিনে সেরা ১০

 

 

বিষয়:এমা স্টোন দীপিকা পাড়ুকোন ফোর্বস ম্যাগাজিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…