চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোক ফেস্টের শেষ দিনে মঞ্চ মাতাবেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

রাজধানীর আর্মি স্টেডিয়ামে টানা পঞ্চম বারের মতো চলা এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসবের শেষ দিন শনিবার। দেশি ও বিদেশি গুণী শিল্পীদের মঞ্চ মাতানো গান পরিবেশনের মধ্য দিয়ে পর্দা নামতে চলেছে জনপ্রিয় এ উৎসবের। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রোতারা উপভোগ করতে পারবেন লোকশিল্পীদের গাওয়া গান।

উৎসবের শেষ দিনে মঞ্চ মাতাবেন মালেক কাওয়াল, চন্দনা মজুমদার, পাকিস্তানের জুনুন ও রাশিয়ার সাত্তুমা।

উৎসবের প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন প্রেমা ও ভাবনা নৃত্য দল, জর্জিয়ার শেভেনেবুরেবি, শাহ্ আলম সরকার ও ভারতের দালের মেহেন্দি।

দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়েছেন কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, ফকির শাহাবউদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহ্।

লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।

এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলীর পরিবেশনা উপভোগ করবেন শ্রোতারা

Reneta

গত তিন বছরের মতো এবারও বিনামূল্যে এ উৎসবে যোগ দেওয়ার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করেছেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট পেজে ও ওয়েবসাইটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মি স্টেডিয়ামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT