আন্তর্জাতিক

ফেসবুক সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট: নোবেলজয়ী মারিয়া রেসা

নোবেলজয়ী মারিয়া রেসা এর ছবি, বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী মারিয়া রেসা বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি ফেসবুকের বিরুদ্ধে সত্যের জন্য লড়াই করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা।

তিনি ফেসবুককে গণতন্ত্রের জন্য হুমকি মন্তব্য করে বলেছেন, ঘৃণা এবং অপপ্রচারের বিস্তার রোধে ব্যর্থ ফেসবুক। তারা সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব কথা তুলে ধরেছে।

মারিয়া রেসা বলেন, বর্তমানে ফেসবুক বিশ্বের বৃহত্তম সংবাদ পরিবেশক হয়ে উঠেছে। তবুও এটি সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। তারা সাংবাদিকতার বিরুদ্ধেও পক্ষপাতদুষ্ট।

২০২১ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ফিলিপাইনের এই নারী সাংবাদিক। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জিতেছেন করেছেন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

শুক্রবার তাদের নাম ঘোষণা করে আন্তর্জাতিক নোবেল কমিটি।

বিষয়:মারিয়া রেসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…