বিনোদন

ফেসবুক নিয়ে এবার স্বস্তিতে মাহি

মাহির অফিসিয়াল ফ্যান পেজটিকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ....

আলমারির সামনে দাঁড়িয়ে এক তরুণী, পরনে নীল শার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

এক তরুণী নীল শার্ট পরা, শান্ত মুখে তাকিয়ে আছেন, পটভূমি হালকা ধূসর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেসবুক নিয়ে কম বিড়ম্বনায় পড়তে হয়নি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এমনও দেখা গেছে, তার নিয়ন্ত্রণহীন ভুয়া পেজটি কে বা কারা যেন ভেরিফায়েড করে চালাচ্ছে। তবে এবার অফিসিয়াল ফ্যান পেজটিকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যার ফলে ফেসবুক নিয়ে অস্বস্তি কেটেছে এই নায়িকার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মাহির ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে জানানো হয়, ‘অফিশিয়াল ফেসবুক পেজটি এখন ভেরিফায়েড!’

মাহির পেজে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। এরমধ্য দিয়ে ফেসবুকে মাহির নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

মাহি বললেন, ‌সোমবার সকালেই ভেরিফায়েড হয়েছে। এটা আমার জন্য স্বস্তির খবর। বিষয়টি নিয়ে ক’দিন ধরেই খুব অস্বস্তিতে ছিলাম।

এদিকে, মাহিয়া মাহি নামে সার্চ করলে অসংখ্য পেজসহ একটি ভেরিফায়েড পেজও চোখে পড়বে। যে পেজটি ভুয়া। এমন ভুয়া পেজকে স্বীকৃতি দেয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন এই নায়িকা।

তখন চ্যানেল আইলাইনকে মাহি জানিয়েছিলেন, আমার নামে অনেক পেজ, আইডি রয়েছে। এ জন্য নিজের ব্যবহৃত আইডি চালাতেই বিপাকে পড়তে হয়। আগের দুটো আইডি হারিয়েছি। এবার দেখলাম আমার নামে পেজ খুলে সেটা ভেরিফায়েডও করা হয়েছে!

তিনি বলেন, ভুয়া ভেরিফায়েড পেজ বন্ধের জন্য আবেদন করেছি। আশা করছি শিগগির সুফল পাব। ভুয়া পেজ বর্জন করে শুধুমাত্র আমার অফিশিয়াল পেজের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানাচ্ছি।

বিষয়:নায়িকা ফেসবুক মাহি স্বীকৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…