ফেসবুক-টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো মানুষকে অলস করে দিয়েছে বলে জানিয়েছেন বলিউড চলচ্চিত্র তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়া সহ বলিউডের গুটিকয়েক তারকারা নিজেদের সামাজিক মাধ্যম থেকে দূরে সরিয়ে রেখেছেন।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে ঐশ্বরিয়া জানান, ফোন ব্যবহার করার ব্যস্ততায় মানুষ আজকাল একে অপরের দিকে তাকাতেই ভুলে গিয়েছেন। চারপাশ পরিষ্কার করার কথা তো ভাবাই যায় না।
অভিনেত্রী বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এতো ব্যস্ত সময় পার করি যে অন্যান্য সামাজিক ইস্যুতে কোনো কিছুই করতে পারি না । যেমন ধরুন ফোনটি এক মিনিটের জন্য ছেড়ে টিস্যু পেপারকে ঠিক জায়গায় ফেলাটা প্রয়োজন কোনও মানুষ আজ ভাবেন কি? মানুষ আজকাল ভীষণই অলস হয়ে পড়েছে।







