ফেসবুকের পাতায় প্রবেশ করলেই এখন বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানিয়ে লাখো বন্ধুর প্রোফাইল ছবি পরিবর্তন লক্ষ্য করবেন। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত মহারণের আগে সামাজিক যোগাযোগের মাধ্যমটি যেনো সিক্ত মাশরাফিদের প্রতি ভালোবাসা এবং আকুন্ঠ সমর্থনে।
শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স’ থেকে টাইগারভক্তদের প্রোফাইল পিকচারে গেম ফেস ব্যানার ব্যবহারের আহবান জানায় বিসিবি।
যা পরবর্তীতে হাজারো বাংলাদেশীর ফেসবুক প্রোফাইল পিকে শোভা পেতে দেখা যায়।
ফেসবুক ব্যবহারকারী নির্ধারিত লিংকে ক্লিক করলে বর্তমান প্রোফাইল ছবির নিচে বিসিবির মনোগ্রাম এবং বাংলাদেশ লেখা দেখাবে।







