স্পোর্টস

ফাইনালেও সুপার ফ্যান

ফাইনালেও সুপার ফ্যান

দল জিতুক কিংবা হারুক,  কিছু ভক্ত রয়েছে যারা সবসময়ই পাশে থাকে নিজ দেশের। অনুপ্রেরণা দেয় সবসময়। টাইগার মিলন থেকে সুধীর কুমার, বশির চাচা থেকে গায়ান সেনানায়েকে তেমনই কতগুলো নাম।

টাইগার মিলন: মাঠে খেলছে ১১ বাঘ। আর গ্যালারিতে বসে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে আরেক বাঘ, টাইগার মিলন। এ দৃশ্য খুব পরিচিত।

ঘরের মাঠে বাংলাদেশের খেলা থাকলেই গ্যালারিতে তাঁর উপস্থিতি নিয়মিত। তবে তিনি হাজির হন ভিন্নভাবে। রয়েল বেঙ্গল টাইগারের সাজে, হাতে লাল–সবুজ পতাকা উঁচিয়ে অবিরত উৎসাহ জোগান দলকে।

সুধীর কুমার: যেখানে টেন্ডুলকার সেখানেই সঙ্গী হয়েছেন এই শচীন ভক্ত। শচীনের অবসরের পরও যেখানেই ভারতের খেলা হয়েছে সেখানেই সুধীরের দেখা মিলেছে।

বশির চাচা: বুকে পাকিস্তানের পতাকা কিন্তু মাথায় ভারত অধিনায়ক ধোনির ছবি। ক্রিকেট বিশ্বে এমন বিরল সমর্থনের দৃষ্টান্ত বশির চাচা। ২০১৪ বিশ্ব টি টোয়েন্টির ফাইনালের টিকিট দেয়ায় পাকিস্তানের সাথে ভারত অধিনায়ক ধোনিকেও কখনো সমর্থনে বঞ্চিত করতে চান না শিকাগো প্রবাসী এই পাকিস্তানী। সারাক্ষণই তার মুখে লেগে থাকে হাসি! তিনবার স্ট্রোক হলেও সেই হাসির জীবনী শক্তিতেই এখনো সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন ৫৯ বছর বয়সী এই পাকিস্তানি।

গায়ান সেনানায়েকে: সুপার সাপোর্টারের তালিকা থেকে বাদ পড়বেন না গায়ান সেনানায়েকেও। মাত্র ১৭ বছর বয়সে লংকান ক্রিকেটারদের ৯৬ বিশ্বকাপ জয়ের সাক্ষী গায়ান ঘরে বাইরে ২০০রও বেশি ম্যাচে সমর্থন দিয়েছেন নিজ দেশকে।

বিষয়:এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…