চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলানি, তুই আবার জন্ম নিলে শঙ্খচিল শালিকের বেশে আসিস

রাজীব আহমেদরাজীব আহমেদ
১২:০১ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
মতামত
A A

দেশের বাইরে আমার তেমন একটা যাওয়া হয়নি। সর্বোচ্চ দৌড় কোলকাতা। সড়ক পথে প্রথম যখন ভারতের মাটিতে পা রাখলাম তেমন কোন পরিবর্তন চোখে পড়েনি। বই-পুস্তক আর সিনেমার কারণে ভারতীয় যে কোন নাগরিকের চেয়ে বেশি ছাড়া কম জানি না ওই দেশটি সম্পর্কে। সবাই বাংলায় কথা বলছেন। আপন মনে হওয়ার সম্ভবতঃ ওটাই প্রধান কারণ ছিলো। কারণ ছিলো আরো ঢের। বইয়ের দোকানে থরেথরে যে বইগুলো সাজানো ছিলো তার লেখক আমার বড্ড আপনজন। সিডির দোকানে যে কণ্ঠ বাজছিলো সেতো আমারই প্রিয় শিল্পী।

রাস্তায় বড় বড় বিলবোর্ডে যে তারকাদের ছবি, তারা আমার পরিবারের সদস্যের মতই। আমার বাপ চাচা না হলেও নিশ্চিতভাবে বলা যায় দাদা ভারতবর্ষের নাগরিক ছিলেন। এতো তো আপনার চেয়েও আপন। মহা আনন্দে নিজের গচ্ছিত সব টাকা খরচ করেছি। পছন্দ সই পণ্য কিনেছি।

ফেরার পথে হঠাৎ আমার ভেতরে এক ধরনের ভয় জেঁকে বসলো। আমি তো সড়ক পথে বাড়ি ফিরছি। যদি কেউ আমাকে গুলি করে! বুলেট কি চিনতে পারে পাসপোর্ট-ভিসা? বুলেট যদি আমাকে গরু ব্যবসায়ী ভেবে বসে!

ঠিক বর্ডারে এসে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বিএসএফ এর সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট আর অসহায় মনে হচ্ছিলো। প্রথম দফায় কী বললো যেন শুনতেই পেলাম না। দ্বিতীয় দফায় কাঁপাকাঁপা হাতে পাসপোর্ট বাড়িয়ে দিলাম। সীমান্ত রক্ষাকারি বাহিনীর সদস্য যখন আমার পাসর্পোট চুলচেড়া বিশ্লেষণ করছিলেন আমি তখন ওর মুখটির দিকে তাকিয়ে দেখলাম অবিকল আমাদের মতো। শ্যামবর্ণ ডানে সিঁথি করা অল্প বয়স্ক একটি ছেলে। দেশে ঘুম থেকে উঠে রাস্তায় বেরুলে এমন কতো মানুষের সাথে দেখা হয় আমার। অথচ ওই ছেলেটিকে আমার প্রচণ্ড ভয় লাগছিলো। মনে হচ্ছিলো এই কি অমিয় ঘোষ? আবার মনে হচ্ছিলো, না-না এ না।

বেশ কিছু প্রশ্ন-উত্তর পর্ব শেষে আমি দেশের মাটিতে পা রাখলাম। বারবার পেছন তাকাতে ইচ্ছে করছিল, কেউ কি আমার দিকে বন্দুক তাক করে আছে? আবার সাহসও পাচ্ছিলাম না যদি বিরক্ত হয়ে কোন জোয়ান ছুঁড়ে দেয় একখানা বুলেট! বুলেট কি চিনতে পারতো আমাকে? আমি কি বুলেটকে বলার সুযোগ পাবো আমার কাছে পাসপোর্ট আছে ভিসা আছে।

ঠিক তখনই এক ঝাঁক বাংলাদেশি পাখি আমার মাথার ওপর দিয়ে ভারতে উড়ে গেলো। আমি অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখলাম পাখির কোন পাসপোর্ট ভিসা লাগলো না।

Reneta

আহারে ফেলানি তুই যদি পাখি হতি, হয়তো তোকে চার ঘণ্টা ধরে ঝুলে থাকতে হতো না কাঁটাতারে। সাত বছর ধরে ঝুলে থাকতো না বিচারের নামে প্রহসন। ফেলানি তুই বড্ড বোকা ছিলিরে। একে তো জন্মেছিলি ছোট দেশে, তারমধ্যে গরিবের ঘরে। এই ভুল আর করিস না। আবার এলে জীবনানন্দের কবিতার মতো হয়ে আসিস এই বাংলায় শঙ্খচিল শালিকের বেশে। ও না রে, জীবনানন্দের কথায় তুই আবার ভারতীয় হয়ে যাবি নাকি বাংলাদেশের হবি! ঠিক বুঝছি না। মাথা গুলিয়ে যাচ্ছে।

ফেলানি তুই মরে বেঁচে গেছিস। আর আমি মরার মতো বেঁচে আছি। সারাদিন বসে বসে সীমান্তে কাঁটাতার বুনি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেলানি হত্যাবিএসএফসীমান্তে কাঁটাতার
শেয়ারTweetPin

সর্বশেষ

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT