চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলপসের অলিম্পিক রেকর্ডে আরেকটি স্বর্ণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

রিও অলিম্পিক সাঁতারে ব্যক্তিগত ২শ’ মিটার মিডলে স্বর্ণ জয় করে অলিম্পিক ইতিহাসে ২২তম স্বর্ণ জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়লেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস।

এবারের অলিম্পিক সাঁতারে পর পর ৪টি স্বর্ণ জয় করেন তিনি। অলিম্পিকে এটি তার ১৩তম ব্যক্তিগত স্বর্ণ।

চার বছর আগে লন্ডন গেমস শেষে ১৮ স্বর্ণ সহ ২২ অলিম্পিক পদক নিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। ২০১৪’তে অবসর ভেঙ্গে সাঁতার পুলে  ফেরা। রিও অলিম্পিকে বিশ্ববাসী দেখছে চিরতরুণ এক জলদানবের অমরত্বের অবিস্মরনীয় কীর্তি।

Banglabid

২শ’ ও এক’শো মিটার ফ্রিষ্টাইল রিলে ও দুশো মিটার বাটারফ্লাইয়ে সবার সেরা হয়ে  রিও গেইমসে  তিনটি সোনা জিতেছিলেন ৩১ বছরের এই জীবন্ত কিংবদন্তী।

বৃহষ্পতিবার দুশো মিটার মিডলে সাঁতারে ১ মিনিট ৫৪ দশমিক ছয়-ছয় সেকেন্ড সময় নিয়ে গেইমসের চতুর্থ স্বর্ণটি গলায় পরলেন ফেলপসস। অলিম্পিকের টানা চার আসরে একই ইভেন্টে স্বর্ণ জেতার অসামান্য রেকর্ড।
২২ স্বর্ণ সহ ২৬ পদক জেতা ফেলপসের সামনে আছে একশো মিটার বাটারফ্লাই সাঁতারে  গেইমসে পঞ্চম স্বর্ণ জেতার হাতছানি।

চতুর্থ স্বর্ণ জিতে প্রাচীন ও আধুনিক অলিম্পিক মিলিয়ে ২১৬৮ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ক্রীড়া ইতিহাসের সফলতম ক্রীড়াবিদ ফেলপস। প্রাচীন অলিম্পিকে খ্রীস্টপূর্ব ১৫৪,১৫৫,১৫৬ ও ১৫৭তম আসরে সবমিলিয়ে ১২টি ব্যাক্তিগত স্বর্ণ জিতেছিলেন  গ্রীক দৌড়বিদ লিওনিদাস অব রোডস। আধুনিক অলিম্পিকে ব্যাক্তিগত ১৩ নম্বর স্বর্ণপদক জিতে লিওনিদাস’কে পেছনে ফেললেন এই জলদানব।

Reneta

সাঁতার-পুলে আমেরিকানদের আধিপত্যের গেইমসে ছেলেদের একশো মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের মতো দুশো মিটার ব্যাকস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন রায়ান মারফি। এই ইভেন্টে অস্ট্রেলিয়া রূপা  রাশিয়া জিতেছে ব্রোঞ্জ পদক। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিও অলিম্পিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুনামগঞ্জে বালুর আগ্রাসনে কৃষি জমির ক্ষতি

পরবর্তী

তাহমিদ নয় হাসনাতকে গ্রেফতার দেখাতে আবেদন জানাবে ডিএমপি

পরবর্তী

তাহমিদ নয় হাসনাতকে গ্রেফতার দেখাতে আবেদন জানাবে ডিএমপি

তৃর্ণমূল পর্যায়ে জঙ্গি কর্মকান্ড প্রতিরোধে কমিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT