চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের রিয়ালের কোচ আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ পূর্বাহ্ণ ০২, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

একযুগে প্রথমবার শিরোপাহীন মৌসুম কাটানো রিয়াল মাদ্রিদকে পথে আনতে ফের মাদ্রিদিস্তাদের কোচের চেয়ারে ফিরলেন কার্লো আনচেলত্তি। জিনেদিন জিদান কদিন আগে উত্তপ্ত চেয়ারটার দায়িত্ব ছেড়ে গেছেন।

৬১ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল। আগে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত বার্নাব্যুতে কোচ ছিলেন তিনি।

২০১৪ সালে আনচেলত্তির অধীনেই ‘ডেসিমা’ তথা নিজেদের দশম চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিতেছিল রিয়াল। আগের দফায় তিনি কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপও জিতেছেন ক্লাবটিকে নিয়ে।

প্রথমদফায় আনচেলত্তির রিয়ালের জয়ের হার ছিল ৭৫ শতাংশ। সব প্রতিযোগিতায় মোট ১১৯ ম্যাচে ৮৯ জয় এনেছিলেন।

রিয়াল থেকে চাকরি হারিয়ে একবছর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে, একবছর ইতালিয়ান নাপোলিতে ও দেড়বছর ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনে কাটিয়ে বার্নাব্যুতে ফিরলেন আনচেলত্তি।

ক্যারিয়ারজুড়ে বিভিন্ন ক্লাবে দেড় ডজনের মতো শিরোপা জেতা এ কোচ ইউরোপিয়ান শীর্ষ লড়াইয়ে তিনবার টাইটেল জেতা কোচদের একজন, বাকি দুজন লিভারপুলের বব পেইসলি ও রিয়ালের জিদান। এসি মিলানের হয়ে বাকি দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT