চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের টিভি পর্দায় যৌথ পরিবারের গল্পে সুপারহিট ‘৫১ বর্তী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘৫১ বর্তী’। প্রচার হয়েছিলো বহু বছর আগে। সেসময় মেগা এই ধারাবাহিকটি ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছিলো। চ্যানেল আই-এর দুই দশক পূর্তি উপলক্ষে পুনরায় মেগা এই ধারাবাহিকটি পুনঃপ্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুপার হিট মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’এবার চ্যানেল আই-এর পর্দায় দেখানো হবে এইচডি-তে। চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একটি যৌথ পরিবারের গল্প ‘৫১ বর্তী’। একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের জীবনচিত্র, সুখ-দুখঃ, হাসি-কান্না ফুঠে উঠেছে এ নাটকে। যা সাধারণ মানুষের প্রতিটি ঘরের প্রতিটি সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে।

এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ।

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় দেখানো হবে ‘৫১বর্তী’।

‘৫১ বর্তী’র পুনঃপ্রচারের খবরে স্মৃতিকাতর নির্মাতা ফারুকী। এ নিয়ে ফেসবুকে এই নির্মাতা বললেন, সেই সময়টার কথা মনে হলে রেল লাইনের উপর জেঁকে বসা কুয়াশার কথা মনে হয়, অনিশ্চয়তার যে সৌন্দর্য আছে তার কথা মনে হয়, রাত জেগে ফোনে ফিসফাসের কথা, মহল্লার ভাই-ব্রাদার কালচার ফিল্ম ইউনিটে আমদানি, প্রতি রাতে নানা বিষয়ে কোর্ট মার্শাল, সিনেমা নিয়ে নানান আলোচনা, সততার সাথে ক্যারাম বা তাস খেলা, বাজারের টাকা ধার করা, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের জীবন দেয়ার কথা মনে হয়। সেই সময়টাই ৫১বর্তী। আপনাদের কাছে যা প্রিয় একটা সিরিয়াল পর্যন্ত, আমাদের কাছে সেটা প্রায় জীবনযাপনের সমান্তরাল।

Reneta

পুনরায় চ্যানেল আইয়ের পর্দায় ‘৫১বর্তী’ দেখানোর খবরে এই নির্মাতা আরো বলেন, নিজের পুরনো কাজ কখনোই দেখি না। কারন আমি তো মানুষটা প্রতিদিন ঘুম থেকে উঠেই বদলাই। ফলে পুরনো আমিকে দেখে আমি আঁতকে উঠি। তবে সোম থেকে বৃহস্পতি ‘৫১বর্তী’ আবার দেখাবে চ্যানেল আইতে। যারা আগে দেখেননি তারা খুব বড় কিছু আশা করে দেখতে বসবেন না, সতেরো বছর আগে খুব অল্প টাকায়, অল্প সুবিধায় বানানো একটা সিরিজ হিসাবেই দেখতে বসবেন।

তিনি বলেন, আর যারা আগে দেখেছেন বা এক সময় শুক্র আর রবিবার রাত নয়টা পঁয়ত্রিশে নিয়ম করে দেখতে বসতেন, তারা ঐ সময়টায় ফিরে যাবার জন্যে দেখতে পারেন। ঐ সময়ের প্রেম, ঐ সময়ের অভিমান, ঐ সময়ের স্বপ্ন, ঐ সময়ের শিহরণ অনুভব করতে পারেন। ফোন দিয়ে বসতে পারেন ঐসময়ের বন্ধুকে। যেনো বলতে পারেন, আমাদের যে দিন গেছে, তাকে কখনোই চিরতরে চলে যেতে দিবো না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমআনিসুল হকআরমান পারভেজ মুরাদচ্যানেল আইদিলারা জামানফজলুর রহমান বাবুফারহানা মিঠুফারুকীমারজুক রাসেলমাসুদ আলী খানমাহফুজ আহমেদমোনামৌটুসীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহেদ শরীফ খানশ্রাবন্তীসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT