জনপদ

ফেরি চলাচল বন্ধ থাকলেও শিমুলিয়া ঘাটে জনস্রোত

শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকলেও ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ঘাটে জনস্রোত, ফেরি চলাচল বন্ধ থাকলেও মানুষজন ভিড় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারি বিস্তার রোধে চলমান লকডাউনে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় সকালে দুটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে যাত্রী বোঝাই করে।

মহামারি ঠেকাতে ফেরি চলাচল বন্ধ রাখা হলেও ভোর থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

সকাল থেকে দিন বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের চাপ বেড়েই চলছে।

ঘাটের প্রবেশ মুখে বিজিবি, পুলিশ চেকপোষ্ট বসিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্ত পায়ে হেঁটে বিভিন্ন পথে লোকজন ঘাটে এসে ভীড় জমাচ্ছে।

অন্যদিকে গোপনে ট্রলার যোগে মাওয়ায় পদ্মাপাড়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে যাত্রী পারাপারের অভিযোগে ২০টি ট্রলার জব্দ করেছে পুলিশ।

বিষয়:নৌপথ ফেরিঘাট শিমুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…