চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার লড়াইয়ে ইয়াসিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের সঙ্গে লড়াই ইয়াসিন আরাফাত মিশুর জন্য নতুন কিছু নয়। নিউজিল্যান্ডে ২০১৮ সালের যুব বিশ্বকাপে যেতে পারেননি চোটের কারণেই। পরে ঘরোয়া লিগে নেমে করেছিলেন দুর্দান্ত বোলিং। ডাক এসেছিল জাতীয় দলেও।

কিন্তু ম্যাচ খেলতে নামার আগেই ফিরে আসে মেরুদণ্ডের পুরনো চোট। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসার আবার মাঠে ফেরার লড়াইয়ে।

করোনা বিরতি কাটিয়ে মিরপুরে শুরু হয়েছে ইয়াসিনের পুনর্বাসন প্রক্রিয়া। জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর অধীনে তরুণ পেসার করছেন ফেরার লড়াই।

ইয়াসিন সবশেষ খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নামার আগেই চোটের কারণে ছিটকে পড়েন দল থেকে। এক বছরেরও বেশি সময় ধরে খেলার বাইরে সম্ভাবনাময় এ পেসার।

আগেও বহুবার চোটে পড়েছেন ইয়াসিন। এতটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়নি কখনোই। চোটের কারণে জায়গা হয়নি বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে। খেলতে পারেননি প্রেসিডেন্টস কাপেও।

দ্রুত সেরে উঠলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ হতে পারে ইয়াসিনের ম্যাচে ফেরার উপলক্ষ, ‘এতটা সময় কখনো মাঠের বাইরে থাকিনি। কঠিন সময় পার করেছি। করোনা পরিস্থিতির কারণে সময়টা খুব বেশি খেলা হয়নি। আমি ফিটনেসের কাজ যতটা পারি ঘরে বসে করে গেছি। এখন বিসিবির অধীনে শুরু করলাম। আশা করি দ্রুতই ফিরতে পারব।’

Reneta

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানালেন, ‘ইয়াসিনের স্পাইনাল কর্ডে (মেরুদণ্ড) স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। এখন কী অবস্থায় আছে সেটি বোঝার দুটি উপায়ের একটি হল স্ক্যান, আরেকটি উপসর্গ দেখে বোঝা। আমরা উপসর্গ দেখে বোঝার চেষ্টা করছি। আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। কিছুদিন গেলে বোঝা যাবে কখন পুরোদমে বোলিং শুরু করতে পারবে।’

গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরুর আগে চোটে পড়েন অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ। দেবাশীষ জানালেন, মৃত্যুঞ্জয়কে আরও কিছুদিন থাকতে হবে পুনর্বাসনে। আর হাসান শুরু করেছেন অনুশীলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিনটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি বিশ্বকাপের সেরা গোলদাতা হতে পারবেন?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT