চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেভারিট’দের বিপক্ষে জয় চান মাশরাফি

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৯:৫৭ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
স্পোর্টস
A A

ওভাল, লন্ডন থেকে: প্রথম আয়োজক বাংলাদেশের সঙ্গে এবারের আয়োজক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ওভালে শুরু হচ্ছে গ্রুপ ‘এ’র এই ম্যাচ। বাংলাদেশকে মোটেই হালকাভাবে দেখছেন না বলে জানিয়েছেন ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান। ইংল্যান্ডকে ফেভারিট মেনেও হিসাব পাল্টে দেয়ার  আশা করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

১৯৯৮ সালে ঢাকায় প্রথম আসরের আয়োজক বাংলাদেশ চার বছর পর দ্বিতীয় আসরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়। তৃতীয় আসরে আরও একবার সুযোগ পাওয়ার পর দীর্ঘ  বিরতি। র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়ে ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগার্স। ইংলিশ কন্ডিশনে একমাস অনুশীলন আর প্রস্তুতি ম্যাচের পর আসল লড়াই শুরু হওয়ার আগেরদিন বিশ্রামে কাটিয়েছে লাল-সবুজ। মাঠে উন্নতির ধারা বজায় রাখার লক্ষ্য থেকে সরে যায়নি টাইগাররা।

ইংলিশদের সঙ্গে ২০১০ এবং গেলো দুই বিশ্বকাপের ম্যাচে জেতার রেকর্ডে সমৃদ্ধ লাল-সবুজ শিবির। তবে সেই পরিসংখ্যানকে এড়িয়ে মাঠের পারফরম্যান্সেই বিশ্বাসী ‘নড়াইল-এক্সপ্রেস’। ঘরের মাঠে তিন ম্যাচের শেষটিতে সাউথ আফ্রিকার কাছে হারলেও, সাম্প্রতিক পারফরম্যান্সে ইংল্যান্ড টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ওয়ানডে বিশ্বশিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের সামনে।

ইংলিশরা দুশ্চিন্তায় আছে অলরাউন্ডার বেন স্টোকসের ইনজুরি নিয়ে। তবে ঘরের মাঠে সেরা আট দলের ক্রিকেট উৎসব নিয়ে আগ্রহেরও কমতি নেই ক্রিকেট ভক্তদের।

বিস্তারিত ভিডিওতে:

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোরা: বেসরকারি হিসাবে ক্ষতি অনেক, ত্রাণ অপ্রতুল

পরবর্তী

চাইনিজ রেস্টুরেন্টে মিলল গরু-মুরগীর পচা মাংস

পরবর্তী

চাইনিজ রেস্টুরেন্টে মিলল গরু-মুরগীর পচা মাংস

আর্কএশিয়ার সেরা স্থপতির পুরস্কার পেলেন রফিক আজম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT