চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস মহামারির কারণে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা হচ্ছে না, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসে করোনার কারণে বইমেলা হচ্ছে না। তবে, অমর একুশে বইমেলা হচ্ছে না এমন কিছু না। করোনা পরিস্থিতি উন্নত হলে পরবর্তীতে সময় ও তারিখ ঘোষণা করা হবে।’

‘কোনো পরিকল্পনা এখন পর্যন্ত ঠিক হয়নি। মোটকথা ফেব্রুয়ারির এক তারিখে যে বইমেলা উদ্বোধনের কথা, প্রধানমন্ত্রী আসার কথা সেই প্রোগ্রামটা হচ্ছে না, বইমেলা শুরু হচ্ছে না। কবে শুরু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। ’

সম্প্রতি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলা একাডেমি বইমেলা নিয়ে বৈঠক করে। পরে মার্চ মাসে বইমেলা আয়োজনের প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় এখনো এ ব্যাপারে কিছু জানায়নি।

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বইমেলা আয়োজনের কথা ভাবনায় ছিল বাংলা একাডেমির। তবে এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় লেখক ও প্রকাশকদের মধ্যে।

Reneta

এদিকে দেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও শঙ্কা কেটে গেছে বলে মনে করেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, করোনা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে যেকোনো সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোববার একটি অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছেন, মার্চে করোনার আরেকটি ধাক্কা আসতে পারে। এজন্য সবাইকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

প্রতি বছর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বইমেলা শুরু হয়ে পুরো মাস চলে। এক মাস পিছিয়ে মার্চে বইমেলা করার যে পরিকল্পনা করেছিলেন প্রকাশকরা সেটাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। করোনা পরিস্থিতির অবনতি হলে অনিশ্চিত হতে পারে এবারের বইমেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১শে বই মেলাকরোনাবই মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT