চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় সাংবাদিক ও কথাশিল্পী মাইদুর রহমান রুবেলের ৩ বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
শিল্প সাহিত্য
A A
বইমেলায় সাংবাদিক ও কথাশিল্পী মাইদুর রহমান রুবেলের তিনটি বই প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কথাসাহিত্যিক, সাংবাদিক মাইদুর রহমান রুবেলের লেখা ৩ বই প্রকাশ পেয়েছে এবারের একুশে বইমেলায়। রুবেল একাধারে কথাসাহিত্যিক, টিভি উপস্থাপক, গীতিকার, নাট্যকার, টিভি স্ক্রিপ্ট লেখক।

লেখালেখির শুরু শতাব্দীর একদম গোড়ায় অর্থাৎ ২০০০ সাল থেকে। সেই হিসেবে এ বছর লেখালেখির ২৫ বছর তথা রজত জয়ন্তী মাইদুর রহমান রুবেলের। লেখালেখির এই ২৫ বছরে প্রকাশিত হয়েছে অন্তত ১৭টি বই। যার মধ্যে উল্লেখযোগ্য ছোট গল্প, শিশুসাহিত্য, সাংবাদিকতা, জুলাই বিপ্লব উল্লেখযোগ্য।

এ বছর লেখক রুবেলের ৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। ইতি প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি’ এবং ‘৭ নভেম্বর ইতিহাসের নতুন মোড়’। মেলায় লেক পাড়ে ২২ নং প্যাভিলিয়নে ইতি প্রকাশের অবস্থান। মেলায় জিয়া বাড়ি নামেই পরিচত ইতি প্রকাশের প্যাভিনিয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বগুড়ার বাড়ির আদনে নির্মিত হয়েছে ইতি প্রকাশের প্যাভিলিয়ন।

Banglabid

আর শিশুতোষ বই ‘পরীস্থানে রয়েল বেঙ্গল টাইগার’ প্রকাশ করেছে কানামাছি প্রকাশনী। কানামাছির স্টল নং ৩৯৭।

মাইদুর রহমান রুবেল বলেন, লেখালেখি করছি প্রায় ২৫ বছর। জীবনের প্রয়োজনে লেখালেখি থেকে সাংবাদিকতা আসা। লেখালেখি এখন অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করি। তবে কাজের ব্যস্ততায় লেখালেখিকে খুব একটা সময় দেয়া হয় না। আর সাংবাদিকতা যেহেতু লেখালেখির কাজই সেই সুবাধে বই লেখার মায়াটা ছাড়তে পারি না। অনেকটা নেষার মতো বলতে পারেন।

‘৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি’ প্রসঙ্গে লেখক রুবেল বলেন জুলাই বিপ্লবে এতো এতো ঘটনা ঘটেছে তার কটিই বা প্রকাশিত হয়েছে গণমাধ্যমে? প্রকাশিত অপ্রকাশিত অনেক ঘটনা উঠে এসেছে এই বইতে। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি ছিল সারাদেশে সেসব উপাখ্যান উঠে এসেছে এই বইতে। বইটি জুলাই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ন দলিল হয়ে উঠবে বলে আশা করেন রুবেল।

Reneta

জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভুমিকা, ছাত্র জনতার অবস্থান, সাংবাদিকদের ভুমিকা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। উত্তরপাড়ার গোয়েন্দা সংস্থার তথাকথিত অফিসারদের ভয় দেখানো কিংবা স্বৈরচার সরকারের চোখ রাঙ্গানি উপেক্ষা করে দাবি আদায় করার ঘটনা তুলে ধরা হয়েছে বইটিতে। সাধারণ মানুষের গলা চেপে ধরে কিংবা গুলি করে খুলি উড়িয়ে দেয়ার মতো ঘটনা স্থান পেয়েছে বইটিতে। যেসব ঘটনা দেশের সীমা ছাড়িয়ে বিশ্ববিবেক নাড়িয়ে দিয়েছিল সেসব ঘটনার বিবরন থাকছে ‘৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি’ বইটিতে। ঘটনার বিবরন এমন ভাবে তুলে ধরা হয়েছে যা পড়ছে মনের অজান্তেই ছল ছল করে উঠেবে চোখের কোন।

অবসরপ্রাপ্ত কবি ও ভারপ্রাপ্ত কথাসাহিত্যিক হিসেবে পরিচয় দিলেও পুরোদস্তুর গণমাধ্যমকর্মী মাইদুর রহমান রুবেল। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি পাস করে আদালত পাড়ায় ঘোরাঘুরির বদলে ঘুরপাক খাচ্ছেন গণমাধ্যমে। ২০১১ সালে প্রথম প্রকাশিত ছোট গল্পগ্রন্থ ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’। গল্প, কবিতা, শিশুসাহিত্য, প্রবন্ধ, সাংবাদিকতা নিয়ে বই প্রকাশ প্রেয়েছে প্রায় দেড় ডজন। আলোচিত বই ‘টেলিভিশন সংবাদ ও সাবাদিকতা’।

এছাড়া নিয়মিত সম্পাদনা করছেন সৃজনশীল সাহিত্যের কাগজ ‘কালস্রোত’ এবং বাংলাদেশের একমাত্র ভূত বিষয়ক পত্রিকা ‘ভূত ডটকম’। ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আইইটি স্কুল এর ম্যাগাজিন এবং এলাকাভিত্তিক ছোট কাগজে শুরু হয় লেখালেখির হাতেখড়ি।

নারায়ণগঞ্জের স্থানীয় খবরের কাগজে লেখালেখির পর জেলার গণ্ডি পেরিয়ে দৈনিক যুগান্তরের মাধ্যমে অভিষেক ঘটে জাতীয় দৈনিকে লেখার। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুগান্তরের স্বজন সমাবেশের সভাপতির দায়িত্ব ছিল তার কাঁধে। এর আগে প্রথম আলো বন্ধুসভাসহ প্রায় কুড়িখানিক সংগঠনের সাথে ছিল সক্রিয় অংশগ্রহণ। এর বেশিরভাগ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করতে হয়েছিল একই সাথে। বর্তমানে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড ‘আরটিভি’র এ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন রুবেল। সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বই মেলাবইমেলামাইদুর রহমান রুবেলের ৩ বই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT