চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে একটি মেইল ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয় আরও ১৫ জন।

রোববার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Banglabid

এছাড়াও কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বাসের যাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এনআর পরিবহনের বাসটি। কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার যাত্রা করে।

Reneta

ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা ফেনী মহিপাল হাইওয়ে থানার একজন উপ-পরিদর্শক জানান, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। ’

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ও রাজনীতি

পরবর্তী

পদত্যাগ করছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

পরবর্তী

পদত্যাগ করছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

ট্রাম্প

অন্যদের শরীরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি নেই ট্রাম্পের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT