চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনসিডিলের চালানসহ মাদক সম্রাজ্ঞী সুমি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
আদালত
A A

রাজধানীর মিরপুর এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শারমিন আক্তার সুমিকে আটক করেছে র‌্যাব। এসময় তার থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রুপনগর থানাধীন বেড়িবাঁধ-আশুলিয়া সড়কে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি দল তাকে আটক করে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: উত্তরবঙ্গ থেকে একটি ফেনসিডিলের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালানো হয়। এসময় চেকপোস্টের খানিকটা দূরেই গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমিকে আটক করা হয় এবং প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে সুমির সহযোগী গাড়িচালক আনোয়ার পালিয়ে যায়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) জানান: সুমি মিরপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোমধ্যে মাদক সংশ্লিষ্ট ১৩টি মামলা রয়েছে। ২ মাস আগেও ৪০০ বোতল ফেনসিডিলসহ সুমিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৪। জামিনে বের হয়ে আবারো মাদক পরিবহনের সময় আজ তাকে হাতেনাতে আটক করা হলো। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন: সুমি কৌশলে ১৩ বছরের এক বোনকে সাথে নিয়ে চলাফেরা করে। বোরখা পড়ে ভদ্রবেশে পরিবার নিয়ে চলাফেরার আড়ালে মাদক বহন করতো সে। তার ভাই, ফুফুসহ পরিবারের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

Reneta

সুমির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT