অন্যান্য খেলা

ফেদেরারের শিরোপার সেঞ্চুরি

ফেদেরারের শিরোপার সেঞ্চুরি

শিরোপা জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছেন ২০ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার। শনিবার খেলোয়াড়ি জীবনের একশোতম সিঙ্গল খেতাব জেতেন সুইজ সম্রাট।

দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে গ্রিস তারকা স্টেফানোস তিতসিপাসকে হারিয়ে, সিঙ্গল খেতাবের সেঞ্চুরি করেন ফ্রেড এক্সপ্রেস।

এক ঘণ্টা ১০ মিনিটের হড্ডাহাড্ডি লড়াইয়ে রজারের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪।

সাবেক মার্কিন টেনিস চ্যাম্পিয়ন জিমি কনর্সের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০তম প্রফেশনাল সিঙ্গল খেতাব জিতলেন ফেদেরার। জিমির সিঙ্গল খেতাব রয়েছে ১০৯টি।

বিষয়:ফেদেরার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…