অপরাধ

ফু-ওয়াং ক্লাবে বিপুল পরিমাণ মাদক জব্দ, অভিযান চলছে

ফু-ওয়াং ক্লাবে বিপুল পরিমাণ মাদক জব্দ, অভিযান চলছে

dav

তেজগাঁও লিংক রোডের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক (মদ, বিয়ার) জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফু-ওয়াং ক্লাবে অভিযান অব্যাহত আছে।

বুধবার মধ্যরাতে ক্লাবটিতে অভিযান শুরু করেছে র‌্যাব-১। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের অভিযান এখনো চলছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।

এর আগে সোমবার ক্লাবটিতে অভিযান চালায় পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পায়নি বলে জানায় পুলিশ।

বিষয়:ফুওয়াং ক্লাব মদ মাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…