জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি। বর্তমানে তিনি খুব ব্যস্ত সময় পার করছেন। তার ব্যস্ততা ‘ফুড়ুৎ’ নিয়ে।
‘ফুড়ুৎ’ ছবির ব্যাপারে এখনই কিছু প্রকাশ করতে চান না জয়া। তবে জানিয়েছেন, স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে। ছবির পোস্ট-প্রোডাকশনের কাজে ব্যস্ত আছে একজন ‘ফুড়ুৎ’ ছবির টিম।
জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’র দ্বিতীয় ছবি ‘ফুড়ুৎ’। প্রথম ছবি ‘দেবী’ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে বানিয়েছিলেন জয়া। ‘ফুড়ুৎ’ তৈরি হচ্ছে মৌলিক গল্পে।
এবছর মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসান অভিনীত তিনটি ছবি। এগুলো হলো- অতনু ঘোষের ‘বিনি সুতোয়’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ এবং সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’।







