চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল মাঠেও বোল্ট ‘বিদ্যুৎ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাথলেটিক্স ট্র্যাকে তিনি যদি ‘বিদ্যুৎ বোল্ট’ হন, তাহলে ফুটবল মাঠে তিনি কী? ফুটবলেও একই পথের পথিক উসাইন বোল্ট। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফুটবল মাঠে নেমে জোড়া গোল তাক লাগিয়েছেন বিশ্ব ফুটবলে।

পেশাদার ফুটবলে প্রথম প্রীতি ম্যাচ খেলতে নেমেই শুক্রবার জোড়া গোল করেন জামাইকার কিংবদন্তি অ্যাথলেট। অলিম্পিকসের ইতিহাসে আটবারের ‘স্প্রিন্ট চ্যাম্পিয়ন’ খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট অব মেরিনার্সের হয়ে। বিপক্ষে ছিল ম্যাকআর্থার সাউথ ওয়েস্ট। যে ম্যাচে বোল্টের দল জিতেছে ৪-০ গোলে। যার মধ্যে তৃতীয় ও চতুর্থ গোল বোল্টের।

বোল্ট প্রথম গোল করেন বিপক্ষ ডিফেন্ডারকে কাঁধে নিয়ে, তাকে গতিতে পরাস্ত করে। আর তার দ্বিতীয় গোলের সময় বিপক্ষ স্টপার বল বিপদমুক্ত করতে ভুল করেছিলেন। ক্ষিপ্রতার সঙ্গে সেই বল লক্ষ্য করে ছুটে গিয়েই ফের গোল করেন বোল্ট। দু’টো গোলের পরেই তার সেই পরিচিত উৎসবের মেজাজে ‘পোজ’ও দেন।

গত অগস্টে এ লিগে খেলা এই ক্লাবে যোগ দিয়েছিলেন বোল্ট। এখনও তার সঙ্গে চুক্তি করেনি ক্লাব। ট্রায়ালে রয়েছেন তিনি। খেলা শেষে বোল্ট বলেন, ‘স্বপ্ন সত্যি হতে পারে কঠোর পরিশ্রমের ফলেই। প্রথম খেলতে নেমেই জোড়া গোল করলাম। বিশ্বকে অন্তত এটা বোঝাতে পেরেছি, ফুটবলেও আমি দ্রুত উন্নতি করছি।’

১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ার এ লিগ। এবার দেখার জোড়া গোল করা বোল্টকে ফুটবলার হিসেবে চুক্তিবদ্ধ করতে পারে কিনা ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসাইন বোল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT